এক্সপ্লোর

Mamata Banerjee: 'রাজনীতির নামে বাংলার অর্থনীতিকে অবরুদ্ধ করার চেষ্টা', শুভেন্দুকে 'ধিক্কার' মমতার

Suvendu Adhikari: নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে বাংলাকে আর্থিক ভাবে অবরুদ্ধ করে দেওয়ার অভিযোগ করলেন। রাজনীতির নামে বাংলার অর্থনীতি অবরুদ্ধ করার চেষ্টা,

কলকাতা: রাজনৈতিক স্বার্থে রাজ্যকে বঞ্চিত করে রাখা হচ্ছে বলে এ যাবৎ অভিযোগ তুলে এসেছেন তিনি। তবে বরাবরই তাঁর নিশানায় ছিল কেন্দ্রীয় সরকার। এ বার নিজের একদা ছায়াসঙ্গী তথা বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সরাসরি নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে বাংলাকে আর্থিক ভাবে অবরুদ্ধ করে দেওয়ার অভিযোগ করলেন তিনি। 

রাজ্যের টাকা আটাকানো নিয়ে বিজেপি-কে নিশানা মমতার

নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোলের মধ্যে লাগাতার রাজ্যকে নিশানা করে এসেছেন শুভেন্দু এবং বিজেপি (BJP) নেতারা। রাজ্য়কে 'জব্দ' করতে কেন্দ্রকে তাঁরা পর পর চিঠি দিয়েছেন, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ রাখার আর্জি জানিয়েছেন বলে দাবি করেন। এমনকি খুব শীঘ্র রাজ্য সরকারি কর্মচারীদের বেতনও দিতে পারবে না বলে সম্প্রতি মন্তব্য করেন। 

সেই নিয়েই বুধবার শুভেন্দুকে নিশানা করেন মমতা। তিনি বলেন, "রাজনীতির নাম করে বাংলাকে বদনাম করে যারা, আর বাংলার নামে প্রতিদিন চিঠি পাঠিয়ে ১০০ দিনের কাজের টাকা দেবেন না, সব বন্ধ করে দিন, অর্থনীতিকে অবরুদ্ধ ব্লক করে দিন, যারা লিখছে এই চিঠিগুলি, তাদের নাম না করে বলি...তাদের নাম বলতেও আমার লজ্জা লাগে। আমি ধিক্কার জানাই।"

আরও পড়ুন: Mithun Chakraborty Update : ‘তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত নয়, অনেকে ভাল লোক আছেন’ বললেন মিঠুন

শুভেন্দু এবং বিজেপি নেতৃত্বকে নিশানা করে মমতা বলেন, "আমরাও অনেক দিন বিরোধী রাজনীতি করেছি। কিন্তু কোনও দিন উন্নয়নকে স্তব্ধ করিনি। লক্ষ্মীর ভাণ্ডার, পুরো রাজ্যের টাকা, তা নিয়েও চিঠি লিখেছে যে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অপব্যবহার হচ্ছে।  এরা শুধু বদনাম করতে পারে। কৈকেয়ী, মন্থরা-কুটুস কুটুস করে মিথ্যা কথা বলে, আর কান ভাঙায়। আর দিল্লির সরকারও পারে বাবা! রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে, পার্টি যা বলে তাই করে।"

মিঠুনের মুখেও টাকা আটকে রাখার 'সাফাই'

মমতার মন্তব্যে প্রতিক্রিয়া চাইলে শুভেন্দু বলেন, "উনি নিয়ম মেনে চলুন, কেউ কোথাও আপত্তি করবে না। আমি যতগুলি আপত্তি করেছি, তথ্য প্রমাণ, অকাট্য যুক্তি রেখে, সেই যুক্তি কেউ ভাঙতে পারবে না। চুরি ধরেছি বলে আমার যন্ত্রণা হচ্ছে।" তবে এ দিন মুখ্যমন্ত্রী যখন টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করছেন, সেই সময়ই পুরুলিয়ার জনসভায় টাকার কথা উঠে আসে তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া, 'তারকা' নেতা মিঠুন চক্রবর্তীও। রাজ্য হিসেব না দেওয়াতে টাকা আটকে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget