এক্সপ্লোর

Mamata On Sujit : 'সুজিত বসু লোক বসাচ্ছে, কেন বাইরের লোক বসবে?' এবার নাম ধরে দমকলমন্ত্রীকে ভর্ৎসনা মমতার

Mamata Banerjee Slams Sujit Basu : 'এবার কি আমাকে রাস্তা ঝাঁট দিতে হবে?' পুর পরিষেবা নিয়ে এবার রাগে অগ্নিশর্মা মমতা

হাওড়া :  লোকসভা ( Loksabha Election ) ভোটে বিপুল জয়ের মধ্য়েও, তৃণমূলের কাঁটা হয়েছে পুরসভাগুলি! লোকসভা ভোটের ফল অনুযায়ী, শহুরে মানুষের একটা বড় অংশই মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য়ের শাসক দলের থেকে। এই আবহেই নবান্নে পুর প্রধান ও মন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে নজিরবিহীন ভাবে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী, পুরসভা থেকে পুলিশ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, বিধায়ক থেকে SDO, পুর প্রশাসক থেকে BLRO, নাম ধরে ধরে ভর্ৎসনা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । হুঁশিয়ারি দিলেন সরিয়ে দেওয়ার।

সুজিত বসুর নাম করে, তুললেন প্রশ্ন। রাগে অগ্নিশর্মা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'রাজারহাট, সল্টলেকে দখলদারি হচ্ছে। সল্টলেকে সুজিত বসু ইচ্ছেমতো বাইরে লোক বসাচ্ছে। কেন বাইরের লোক বসবে ? ARD অফিসের সামনে একটা করে ত্রিপল লাগাচ্ছে একটা করে বসে পড়ছে। ছবি দেখালে লজ্জা পেয়ে যাবেন। কেন ? হোয়াই হোয়াই হোয়াই। কাকে টাকা দিতে হয়েছে ?  কারা কত টাকা নিয়েছে আমি জানতে চাই। কেন পুরসভার কাউন্সিলররা কাজ করে না। এবার কি আমাকে রাস্তা ঝাঁট দিতে হবে? আমি কত ঝগড়া করব।' 

নবান্ন সভাঘরে সোমবার সুজিত বসু
নবান্ন সভাঘরে সোমবার সুজিত বসু

এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। সল্টলেকের কাউন্সিলররা কাজ করছে না বলে সরাসরি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'এলাকার লাইট দেখে না, রো়ড দেখে না। জল দেখে না। মানুষের প্রবলেম দেখে না।' তিনি আরো বলেন, অনেকে আছেন এর মধ্যে। নাম বলে কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। তবে একটা গ্রুপ তৈরি হয়েছে। খালি জায়গা দেখলেই তাঁরা লোক বসাচ্ছেন। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। এ সবে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ' 

কলকাতা পুরসভা থেকে শুরু করে, বিধাননগর, হাওড়া থেকে বালি, উত্তরের শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তপৃক্ষ বা SJDA থেকে হলদিয়া-দিঘা উন্নয়ন পর্ষদ, পুর প্রধান থেকে পুর প্রশাসক, মুখ্যমন্ত্রীর ক্ষোভ থেকে রেহাই পেলেন না কেউ। রিভিউয়ের হুঁশিয়ারি দিলেন তিনি। 

জেলার পুর-এলাকাগুলির অধিকাংশেই বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে। লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল অনুযায়ী, রাজ্যের ১২১টি পুরসভার মধ্য়ে ৭৪টিতেই  ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে ১ নম্বরে রয়েছে বিজেপি। তৃণমূল ৪১টিতে, কংগ্রেস ৩টিতে প্রথম স্থানে এবং ৩টি পুরসভা টাই হয়ে রয়েছে। বিরোধীদের দাবি, লোকসভা ভোটে সার্বিকভাবে তৃণমূল ভাল ফল করলেও, রাজ্য়ের পুর-এলাকাগুলির ফল  মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে ভয় ধরিয়েছে। 

 

সেরা শিরোনাম

News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget