এক্সপ্লোর

Mamata Banerjee on BJP : ‘আমরা করি লক্ষ্মীর ভাণ্ডার, ওরা করে কুৎসার ভাণ্ডার’ তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে শাহকে নিশানা মমতার

Lakshmir Bhandar : ২০ লক্ষ মহিলার লক্ষ্মীর ভাণ্ডারে একসঙ্গে এদিন পৌঁছল টাকা। আমরা যা বলি করে দেখাই। অন্যরা প্রতিশ্রুতি দিলে তা রাখে না। নেতাজি ইন্ডোরে বলেন মুখ্যমমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : তৃতীয় তৃণমূল সরকারের (Third TMC Government) বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নিশানায় বিজেপি (BJP) ও অমিত শাহ (Ami Shah)। বিধানসভা ভোটের (WB Assembly Election) বছরখানেক পরে দু'দিনের সফরে রাজ্যে এসেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নাম না করে নিশানা শাহ-কে

নাম না করে অমিত শাহর সমালোচনা করে তৃণমূল নেত্রী বলেন, ‘বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল। আমরা করি লক্ষ্মীর ভাণ্ডার, ওরা করে কুৎসার ভাণ্ডার’। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indore Stadium) এদিন নিজে হাতে তৃণমূল সরকারের অন্যতম সফল প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) সুবিধাভোগীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যে প্রসঙ্গে তিনি বলেন, '‘আমরা যা বলি করে দেখাই। ২০ লক্ষ মহিলার লক্ষ্মীর ভাণ্ডারে একসঙ্গে এদিন পৌঁছল টাকা। অন্যরা প্রতিশ্রুতি দিলে তা রাখে না। কোনও ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। কোনও রং দেখে বাংলায় বিচার হয় না। এটা উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা বাংলা।'

আক্রমণ বিজেপিকে

যে মঞ্চ থেকেই বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'উত্তরপ্রদেশে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ ধর্ষণ করে। বাংলায় এসব কখনও হয় না। আমি আমাদের কেউ দোষ করলে তাঁকেও ছাড়ি না। মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প রয়েছে। কৃষক, খেতমজুরদের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়।'

মোদি সরকারের সমালোচনা

কেন্দ্রীয় সরকারকেও চড়া সুরে আক্রমণ শানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়। কেন্দ্রীয় সরকার ২ বার করে জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে। পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়িয়ে মানুষের পকেট কাটছে। আড়াই কোটি মানুষ ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর সুবিধা পায়। বিনামূল্যে ডায়গনস্টিক সেন্টার হয়েছে, কেউ কখনও ভেবেছে?’

আরও পড়ুন- কোন পথে এগোবে দল? তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে নজর রাজ্য কমিটির বৈঠকে

সেরা শিরোনাম

Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
News Live Updates: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget