এক্সপ্লোর

Mamata-Sovon: জোকা-তারাতলা মেট্রো উদ্বোধনে শোভনকে ধন্যবাদ মমতার, আপ্লুত প্রাক্তন মেয়র

Joka-Taratala Metro: প্রথমে নবান্নে গিয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। তারপর ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ফোঁটা নেওয়া। আর এবার একেবারে মঞ্চ থেকে দলনেত্রীর ধন্যবাদ।

ব্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: জোকা-তারাতলা মেট্রো (Joka-Taratala Metro) প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে, মঞ্চ থেকে শোভন চট্টোপাধ্য়ায়কে (Sovon Chatterjee) ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফিরহাদ হাকিমেরও আগে নিলেন শোভনের নাম। যা শুনে আপ্লুত কলকাতার প্রাক্তন মেয়র। আর এসব দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি শীঘ্রই ঘাসফুল শিবিরে ফিরবেন শোভন?

শোভনকে ধন্যবাদ মমতার:  প্রথমে নবান্নে গিয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। তারপর ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ফোঁটা নেওয়া। আর এবার একেবারে মঞ্চ থেকে দলনেত্রীর ধন্যবাদ। তাহলে শোভন চট্টোপাধ্য়ায়ের তৃণমূলে ফেরা কি সময়ের অপেক্ষা?  আবার কি কাননে ফুটবে ঘাসফুল? আরও জোরাল হল সেই জল্পনা। শুক্রবার জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে বক্তব্য় রাখতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নাম। তাও আবার তৃণমূলনেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমেরও আগে।

ঠিক কী বলেন মুখ্যমন্ত্রী?

“আমি আজকে অবশ্যই জানাব, শোভন চট্টোপাধ্যায়কে, কারণ, জোকা ও তারাতলা স্টেশনের জন্য জমির বন্দোবস্ত করেছিলেন তিনি এবং নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।’’                                                                                                                                                        

কী প্রতিক্রিয়া কলকাতার প্রাক্তন মেয়রের?

তৃণমূলনেত্রী তাঁকে কৃতিত্ব দেওয়ায় কার্যত আপ্লুত শোভনও। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায় বলেন, “এত ব্যস্ততার মধ্যে মমতাদি যে আমার জড়িত থাকার বিষয়টি জানিয়ে, তাঁর বক্তব্যে তুলে ধরেছেন, তাতে আমি আনন্দিত, আপ্লুত। বছরের শেষ দিনে এবং নতুন বছরের প্রাক্কালে, এটাই আমার বড় পাওনা।’’

২০১৯ সালে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। গতবছর বিধানসভা ভোটের বিজেপির প্রচারেও দেখা গেছিল তাঁদের। কিন্তু, তারপর থেকে বিজেপির সঙ্গে শোভন-বৈশাখীর দূরত্ব বাড়তে থাকে। বিজেপি ছাড়ার কথাও ঘোষণা করেন তাঁরা। এরপর জুন মাসে নবান্নে গিয়ে প্রায় একঘণ্টা মমতা সঙ্গে বৈঠক করেছিলেন শোভন-বৈশাখী। ভাইফোঁটার দিনও দলনেত্রীর কালীঘাটের বাড়িতে গেছিলেন তাঁরা। এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় যেভাবে সরকারি মঞ্চ থেকে শোভনকে ধন্য়বাদ জানালেন, তাতে প্রশ্ন উঠছে, আগামীদিনে কি তিনি শোভনকে দলে ফিরিয়ে নেবেন? সেটা কি স্রেফ সময়ের অপেক্ষা?

আরও পড়ুন: Babita Sarkar: নিয়োগ-দুর্নীতির মধ্যেই এবার ববিতা সরকারের নম্বর-বিতর্ক

সেরা শিরোনাম

West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget