এক্সপ্লোর

Nabanna Meeting on Hawker Eviction: হকার উচ্ছেদ নিয়ে কাল নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Hawker Eviction: ফুটপাতজুড়ে হকারদের বাড়বাড়ন্ত নিয়ে সোমবার অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : কলকাতা থেকে সল্টলেক-ফুটপাথ দখল করে হকার-রাজ । দখলদার হঠাতে অভিযানের মধ্যেই কাল নবান্নে বৈঠক ডাকা হল।হকার উচ্ছেদ নিয়ে কাল নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল নবান্নে জেলা শাসক-পুলিশ সুপার, সচিবদের সঙ্গে বৈঠক।

ফুটপাতজুড়ে হকারদের বাড়বাড়ন্ত নিয়ে সোমবার অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা ও সল্টলেক জুড়ে শুরু হয়ে যায় হকার উচ্ছেদ। গড়িয়াহাট থেকে নিউ মার্কেট, সল্টলেক থেকে রাজারহাট, কোথাও সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়, তো কোথায় আবার একেবারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় দোকান।

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বুলডোজার চালানো নিয়ে একসময়ে সরব ছিল তৃণমূল। এবার মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পর দিন এরাজ্য়ে বুলডোজার নামায়, তা নিয়ে সুর চড়াতে দেরি করেনি বিজেপি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "প্রথম কথা গরিব মানুষদের জিনিসপত্রের উপর বুলডোজার চালানোর আগে, যে নেতারা ওঁদের বসিয়ে সম্পত্তি কামিয়েছেন, অর্থ বানিয়েছেন, তাঁদের উপরে বুলডোজার চালানো দরকার। এই রাজ্যের সরকার এমন একটা ব্যবস্থা তৈরি করেছে, যেখানে মানুষ ভাবছে যে অর্থ দিয়ে চাকরিও পাওয়া যায়, অর্থ দিয়ে অবৈধভাবে দখলদারিও করা যায়, বিল্ডিংও তৈরি করা যায়।" পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূলও।

শনিবার যেভাবে রণংদেহী রূপে মুখ্য়মন্ত্রীকে দেখা যায়, যেভাবে জন প্রতিনিধিদের থেকে শুরু করে প্রশাসনের একাংশকে নিশানা করেছেন তিনি, তাতে অনেকেই প্রশ্ন তোলেন, হঠাৎ এভাবে ক্ষোভ উগরে দিলেন কেন মুখ্যমন্ত্রী ? 

বিরোধীদের দাবি, লোকসভা ভোটে সার্বিকভাবে তৃণমূল ভাল ফল করলেও, রাজ্য়ের পুর-এলাকাগুলির ফল তাঁকে চিন্তায় রেখেছে। লোকসভার পুরসভাভিত্তিক ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, জেলার পুর-এলাকাগুলির অধিকাংশেই বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে। রাজ্যের ১২১টি পুরসভার মধ্য়ে ৭৪টিতেই ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে ১ নম্বরে রয়েছে বিজেপি। তৃণমূল ৪১টিতে, কংগ্রেস ৩টিতে প্রথম স্থানে এবং ৩টি পুরসভা টাই হয়ে রয়েছে। এই কারণেই কি পুর এলাকার বাসিন্দাদের মন জয় করতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী ? তাঁর নির্দেশে ফুটপাত মুক্ত করতে দ্রুত সক্রিয় হল প্রশাসন ?

পাশাপাশি বিরোধীদের প্রশ্ন, এই জবরদখল তো রাতারাতি গজিয়ে ওঠেনি ? এতদিন প্রশাসন কী করছিল ? এখন প্রশ্ন হল, মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে যেভাবে প্রশাসনকে সক্রিয় হতে দেখা গেল, আগামীদিনেও এই ভূমিকায় তাদেরকে দেখতে পাওয়া যাবে তো ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget