এক্সপ্লোর

West Bengal SIR : আজ জ্ঞানেশ কুমারের মুখোমুখি মমতা, সঙ্গে ১৫ সদস্যের প্রতিনিধি-দল

SIR in West Bengal : SIR নিয়ে শুরু থেকেই বিরোধিতার সুর সপ্তমে তুলেছেন মমতা। ইতিমধ্যে একটা-দুটো নয়, মুখ্য নির্বাচন কমিশনারকে ৬টি চিঠি লিখেছেন তিনি।

নয়াদিল্লি : আজ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। বিকেলের দিকে নির্বাচন সদনে জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে ১৫ সদস্যের এক প্রতিনিধি-দল। এদিকে এই সাক্ষাতের ২৪ ঘণ্টা আগে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এবং রাজ্যের CEO দফতরের বিরুদ্ধে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

SIR নিয়ে শুরু থেকেই বিরোধিতার সুর সপ্তমে তুলেছেন মমতা। ইতিমধ্যে একটা-দুটো নয়, মুখ্য নির্বাচন কমিশনারকে ৬টি চিঠি লিখেছেন তিনি। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার দাবিও তুলেছেন। যার ফলে SIR নিয়ে নির্বাচন কমিশন বনাম তৃণমূলের সংঘাত চরমে উঠেছে। শনিবারই মুখ্য নির্বাচন কমিশনারকে ষষ্ঠ চিঠিটি দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি সাক্ষাতের মুখে মামলাও করেন। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের ২৪ ঘণ্টা আগে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এবং রাজ্যের CEO দফতরের বিরুদ্ধে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কমিশনকে পাঠানো চিঠিতে মমতা অভিযোগ করেছেন, দেশের মধ্য়ে এই প্রথম পশ্চিমবঙ্গে ৮ হাজার ১০০ মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পর্যাপ্ত প্রশিক্ষণ ও বিধি ছাড়াই তাঁদের নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, আইন তৈরি না করে এই ধরনের মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে পারে না কমিশন।

মুখ্য নির্বাচন কমিশনারকে এই চিঠি দেওয়ার পরদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার দিল্লি রওনা হন তিনি। সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর সঙ্গে থাকবে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী সুর চড়িয়ে বলেছেন, "১১০ জনের বেশি মানুষ মারা গেছেন। এত মৃত্য়ুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। কেন্দ্রীয় সরকারকে নিতে হবে।"

গত কয়েক মাসে SIR আশঙ্কায় বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে। কোথাও অভিযোগ উঠেছে আত্মহত্যার। এরকমই ১০০-রও বেশি পরিবারের সদস্যকে দিল্লি নিয়ে গেছে তৃণমূল। তৃণমূল সূত্রের খবর, এদের কয়েকজনও সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে পারেন।

এর আগে SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন দোলা সেন, মহুয়া মৈত্ররা। বুধবার সেই মামলার শুনানি রয়েছে। তার আগে এবার SIR নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বুধবার SIR সংক্রান্ত বাকি মামলাগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget