এক্সপ্লোর

Mamata Banerjee : 'লং লিভ ২০ মে' অভিষেককে CBI তলবের দিন তৃণমূল সরকারের এক যুগ পার, ট্যুইট মমতার !

মুখ্যমন্ত্রী লেখেন, ২০১১ সালের ২০ মে, এই দিনে ৩৪ বছরের দৈত্যরাজের অবসান ঘটিয়ে বাংলায় মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল।

কলকাতা : হাইকোর্টের ( High Court ) নির্দেশে সিবিআইয়ের (CBI) শনিবার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )। সৌমেন নন্দী বনাম রাজ্যের মামলায়  জিজ্ঞাসাবাদ করার জন্য শুক্রবার অভিষেককে নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই খবর শুনে শুক্রবারই মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দেন, ' বিজেপি চেষ্টা করছে, কিন্তু নবজোয়ার কর্মসূচি বন্ধ হবে না, তা চলবেই। অভিষেকের জায়গায় আমি নবজোয়ার যাত্রায় যোগ দেব। অভিষেককে আটকালে আমি নবজোয়ারে যাব।', সিবিআই নোটিস পাঠানোয় এভাবেই বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

এর  একদিন পর শনিবার অভিষেক যখন নিজাম প্যালেসে তখন মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখলেন, 'কেন্দ্রের হুকুমদারির সরকারের এজেন্সি-রাজ প্রতিদিন আমাদের কাজ কঠিন করে দিচ্ছে। অভিষেককে সিবিআই তলবের দিন ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, ২০১১ সালের ২০ মে, এই দিনে ৩৪ বছরের দৈত্যরাজের অবসান ঘটিয়ে বাংলায় মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। জনগণের কাজে নিজেদের উৎসর্গ করার জন্য আজ ফের একবার অঙ্গীকার করছি। কেন্দ্রের হুকুমদারির সরকারের এজেন্সি-রাজ প্রতিদিন আমাদের কাজ কঠিন করে দিচ্ছে। তবু দেশের লাখো মানুষ আমাদের সঙ্গে রয়েছে। লং লিভ ২০ মে। '

 

 

 

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ' অভিষেককে বিজেপি খুব ভয় পায়। খুব চমকায়। অভিষেককে আটকালে আমি নবজোয়ারে যাব। ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায় ' 

কয়লা পাচারকাণ্ডে একাধিকবার ED'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। আর শনিবার, নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই তলবে যখন বাঁকুড়া থেকে কলকাতায় ফিরবেন বলে কর্মসূচিতে কাটছাঁট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না। অভিষেককে আটকালে আমি নবজোয়ার যাত্রায় যাব। রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে অভিষেককে এজেন্সি দিয়ে ডেকে পাঠাচ্ছে' । তারপরই শনিবার এই পোস্ট। 

২০১১ সালে এই দিনেই রচিত হয় নতুন ইতিহাস ৷ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হয়ে মহাকরণে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জনজোয়ারের মধ্যে রাজভবন থেকে নজিরবিহীনভাবে পায়ে হেঁটে মহাকরণে পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ মহাকরণে ঢুকেই মন্ত্রিসভার সঙ্গে বৈঠক সারেন ৷  কাজ শুরু করেন মুখ্যমন্ত্রী হিসেবে ৷ তারপর কেটে গেল একটা যুগ ! 

আরও পড়ুন :                  

 রোজ খাবার প্যাক করছেন অ্যালমিনিয়াম ফয়েলে ? কতটা ক্ষতি জানেন ? 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget