এক্সপ্লোর

Mamata Banerjee: লন্ডনে গিয়ে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী, 'লজ্জা..,আপনার পতন হবেই' ! কী বলছেন দিলীপ, সুকান্তরা ?

BJP Dilip Sukanta On Mamata UK Oxford : লন্ডন গিয়ে নিশানায় মুখ্যমন্ত্রী, কী প্রতিক্রিয়া দিলীপ , সুকান্তর ?

কলকাতা: লন্ডনে গিয়ে আর জি কর কাণ্ডে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী। অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে বিক্ষোভ। টাটাদের সিঙ্গুর-ত্য়াগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়ে প্রশ্ন করা, আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্য়াক স্লোগান। বামেদের পাশাপাশি এবার তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

এক্স পোস্টে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি। সুকান্ত মজুমদার লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি গণতন্ত্রের তথাকথিত চ্যাম্পিয়ন, এখন ব্রিটেনেও তাঁকে বাঙালিদের রোষের মুখে পড়তে হচ্ছে! "আপনি অভয়াকে খুন করেছেন! আপনি কেন হিন্দুদেরবিষয়ে নীরব? আপনি টাটাদের তাড়িয়েছেন!" - এই সব কর্কশ সত্যের মুখোমুখি হতে হল তাঁকে। বাস্তবটা স্পষ্ট: বাঙালি, তা সে বাংলারই হোক কী বাংলার বাইরের, সবাই তাঁর ভণ্ডামি ধরে ফেলেছে। তিনি বাংলাকে নৈরাজ্য, তোষণ, দুর্নীতি এবং বেকারত্বের দিকে ঠেলে দিয়েছেন। এখন তিনি হাইড পার্কে গিয়ে পিছন দিকে হাঁটছেন, ঠিক যেভাবে তিনি বাংলাকে বহু বছর পিছিয়ে দিয়েছেন। ২০২৬-এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বাংলা জাগবে এবং আপনার পতন হবেই। লজ্জা @ মমতা অফিসিয়াল দিদি!' পাশাপাশি  কটাক্ষ করেছেন দিলীপ ঘোষও। বলেছেন, উনি তো মিথ্যে কথাই বলেন। বিদেশে গিয়ে পশ্চিমবাংলাকে নিয়ে লোক হাসাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'   

আরও পড়ুন, 'অক্সফোর্ডে গিয়ে দিদিকে থামাতে চাইছে ওরা, জ্বলে ওঠো দিদি, তুমি বাংলার আগুন..' ! পাল্টা কুণাল-সৌগতরা 

প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের কেলগ কলেজে মুখ্য়মন্ত্রীর বক্তৃতা চলাকালীন চলে SFI-এর বিক্ষোভ। অক্সফোর্ডে গিয়ে মিথ্যাভাষণ দেবেন, আর SFI চুপ করে শুনবে? পোস্ট SFI-এর। পাল্টা, মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরও শক্তিশালী হতে। টাটাদের সিঙগুর-ত্য়াগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়ে প্রশ্ন করা, আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্য়াক স্লোগান।

অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের কেলগ কলেজে মুখ্য়মন্ত্রীর বকতৃতার সময় এইভাবেই বিক্ষোভ দেখাল সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর ইউনাইটেড কিংডম শাখা...পাল্টা তাদের উদ্দেশে রাজনৈতিক পরামর্শ দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'আপনারা যদি চান এটাকে রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করতে, তাহলে বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরও শক্তিশালী হতে।' 

SFI-এর বিক্ষোভের তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতা রাজীব বন্দ্য়োপাধ্য়ায় সোশাল মিডিয়ায় লিখেছেন, আমাদের রাজ্যে মমতাদির সঙ্গে রাজনৈতিক লড়াই এ পর্যুদস্ত হয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি তে মুখ্যমন্ত্রী কে চক্রান্ত করে অপমান করতে গিয়ে বামেরা নিজেরাই অপমানিত হলো । শুধু তাই নয় বিদেশের মাটিতে দেশ ও রাজ্যের সম্মান নস্ট করলো । দিদি কে ধন্যবাদ যে তিনি ঠান্ডা মাথায় ওদের যোগ্য জবাব দিয়েছেন । আগামীদিনে বাংলার মানুষও এদের উচিত শিক্ষা দেবেন ।

সেরা শিরোনাম

ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget