এক্সপ্লোর

Mamata Banerjee: ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত খগেন মুর্মু, আক্রান্ত বিজেপি সাংসদকে দেখতে গেলেন মমতা

Mamata Banerjee Khagen Murmu: সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি শুনেছি উনি আহত হয়েছেন, তাই দেখতে এসেছি।'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত সাংসদকে দেখতে হাসপাতালে যান
  • চিকিৎসকরা জানিয়েছেন, সাংসদের চোখের নীচে আঘাত গুরুতর
  • রাজ্যপাল সি ভি আনন্দ বোসও আহত সাংসদকে দেখতে যান

সনৎ ঝা, শিলিগুড়ি: উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়ের পর ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ICU-তে রয়েছেন বিজেপি সাংসদ। মঙ্গলবার এই আক্রান্ত বিজেপি সাংসদকে দেখতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিরিক থেকে ফিরেই হঠাৎ হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। একই হাসপাতালে ভর্তি শঙ্কর ঘোষ, শুধু খগেন মুর্মুকে দেখতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।                                                                            

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি শুনেছি উনি আহত হয়েছেন, তাই দেখতে এসেছি। ওঁর ডায়াবেটিকটা অনেকটাই বেশি আছে। যাঁদের ডায়াবেটিক থাকে তাঁদের অবজারভেশনে বেশি রাখতে হয়। কানের ওখানে একটু লেগেছে। বাকি সব ঠিক আছে। ডাক্তারদের সঙ্গেও কথা হয়েছে। কলকাতায় নিয়ে যাওয়ার মতো গুরুতর কিছু হয়নি। এখন স্থিতিশীল আছে। উনি দ্রুত সেরে উঠুন এটাই বলে এলাম।'                            

হাসপাতাল সূত্রে খবর, তাঁর চোখের নীচে আঘাত গুরুতর। অস্ত্রোপচার হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। ICU-তে ভর্তি বিজেপি সাংসদ খগেন মুর্মু। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ বিলি করতে গেছিলেন।                

এদিকে,  এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, 'এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ-বিধায়করা সুরক্ষিত না থাকেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে? মুখ্যমন্ত্রী বলুন, এরা কারা? গুন্ডা তৃণমূলের। এদেরকে দিয়ে সব জায়গায় এসব করায়। এর আগে কোচবিহারেও করিয়েছিল।' 

মঙ্গলবার বিজেপি সাংসদ ও বিধায়ককে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

খগেন মুর্মুর উপর আক্রমণ নিয়ে মমতা বলেন, 'ভিআইপি-র নামে বড় কনভয় নিয়ে ঢুকছে, রাস্তা ভেঙে দিয়ে চলে যাচ্ছে। রাস্তা দিয়ে ৪০টি গাড়ির কনভয় নিয়ে যাই, তাহলে পাহাড়ে প্রেসার পড়ে। তিনটির বেশি গাড়ি নিয়ে যাওয়া যাবে না, নির্দেশ আছে। সব হারিয়ে মানুষের ক্ষোভ জন্মায়, রাস্তা নেই, যোগাযোগ নেই, তখন মানুষ অসহায়তায় ভোগে। সেইজন্য সেই সময় মাথা ঠান্ডা রেখে অবস্থা সামাল দিতে হয়, সমস্যা বুঝতে হয়'।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget