এক্সপ্লোর

Mamata Banerjee: প্রতিমার জন্য সুতির শাড়ি পাঠিয়েছিলেন...তার পর যা ঘটে, আজও গায়ে কাঁটা দেয়, আদ্যাপীঠে স্মৃতিচারণ মমতার

Adyapeath Mandir: মঙ্গলবার আদ্যাপীঠের মন্দিরে যান মমতা। সেখানে তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, মমতার বৌদি লতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও।

আদ্যাপীঠ: দুর্গাপুজো, কালীপুজো যেমন করেন, তেমন ইদ, বড়দিনও পালন করেন। সর্বসমক্ষে সেকথা তুলেও ধরেন তিনি। আদ্যাপীঠ মন্দিরের (Adyapeath Mandir ) সঙ্গে নিজের সংযোগের কথা এবার তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন বাড়িতে আদ্যাস্তব জপ করেন তিনি। একই সঙ্গে দেড় দশক আগের একটি ঘটনার কথা তুলে ধরলেন তিনি। 

মঙ্গলবার আদ্যাপীঠের মন্দিরে যান মমতা। সেখানে তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, মমতার বৌদি লতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও। মন্দিরে মাতৃ আরাধনায় যোগ দেন মমতা। নিজেহাতে করেন আরতি। তার পর একটি অনুষ্ঠানেও যোগ দেন। সেখানেই নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 

মমতা জানান, মাকে স্মরণ করেই আজ আদ্যাপীঠে ছুটে এসেছেন তিনি। এর পরই স্মৃতিচারণে ডুবে যান মমতা। জানান, ২০০৯ সালের ঘটনা। তিনি তখন কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী। ছোট বোনকে নিয়ে তাঁর মা আদ্যাপীঠের মন্দিরে পুজো দিতে এসেছিলেন। তার জন্য একটি ছোট, কমদামি সুতির শাড়ি কিনে পাঠিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন: Mamata Banerjee: মায়ের আরাধনায় মমতা, নিজেহাতে করলেন আরতিও, আদ্যাপীঠে মুখ্যমন্ত্রী

তিনি যা বলছেন, তার অন্য অর্থ যাতে বের না করা হয়, সতর্ক করে দেন মমতা। তাঁর মতে, কেউ বিশ্বাস করেন, কেউ আবার করেন না। অনেকে আবার নাটক বলতে পারেন। বলতে পারেন দর হাঁকছেন তিনি। কিন্তু এত দিন রাজনীতি করার পর এসবের প্রয়োজন নেই তাঁর। তাই ফের অতীতে ফিরে যান তিনি। 

এ দিন মমতা জানান, তাঁর মা এবং বোন ভোর ৪টে থেকে মন্দিরে মন্দিরে এসে বসেছিলেন। আদ্যাপীঠের মন্দিরে সাধারণত ভাল কাপড়ই আসে। বেনারসি পরানো হয় প্রতিমাকে। তাই কেউ বা কারা তাঁর মায়ের কাছে কাপড় দেখতে চান। কিন্তু অত কমদামি শাড়ি নিয়ে তিনি মন্দিরে আসবেন, তা আন্দাজ করতে পারেননি। তাই তাঁর মাকে বসতে বলা হয়। বলা হয়, প্রতিমাকে সাধারণত বেনারসি শাড়ি পরানো হয়। রোজ অনেক দামি শাড়ি আসে মন্দিরে। ভাল শাড়ি এলে প্রতিমাকে পরানো হবে। তত ক্ষণ যেন অপেক্ষা করেন মমতার মা। তাঁর শাড়িটি পুজোয় দিয়ে দেওয়া হবে।

মমতা জানিয়েছেন, সেই কথা শুনে মন্দিরে অপেক্ষা করতে থাকেন তাঁর মা। তাতে সন্ধে ৫টা বেজে যায়। সন্ধের মুখে একজন এসে জানান, রোজ কাপড় এলেও, সেদিনই কোনও কাপড় আসেনি। তাতে একজন পুরোহিত মমতার কিনে দেওয়া কমদমি, সুতির শাড়িটিই নিয়ে যান। সেটিই পরানো হয় প্রতিমাকে। 

মমতা জানিয়েছেন সন্ধে পার হয়ে গেলেও, মা বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁরা সকলে। পরে বাড়ি ফিরে মা-ই গোটা ঘটনা ঘুলে বলেন। ছোট বোন এখনও বেঁচে রয়েছেন। আজও সেই কথা মনে পড়লে গায়ে কাঁটা দেয় তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget