এক্সপ্লোর

Mamata Banerjee: নিজের পছন্দেই বিয়ে করেছেন সকলে, বাড়িতে সম্প্রীতির পরিবেশ, আদ্যাপীঠে বললেন মমতা

Adyapeath Mandir: সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে আদ্যাপীঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: কোনও পুজো, কোনও উৎসবই বাদ দেন না। ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বাড়িতেই রয়েছে বলে জানালেন বাংলরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, বিবাহ সূত্রে তাঁদের বাড়িতে সব ধর্মের, সব জাতের মানুষ রয়েছে। নিজের পছন্দ অনুযায়ীই জীবনসঙ্গী বেছে নেন সকলে। এক্ষেত্রে সকলের সমান স্বাধীনতা রয়েছে। সেই সূত্রে সব উৎসবই পালন করেন তাঁরা (Adyapeath Mandir)। 

সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে আদ্যাপীঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগমন ঘিরে সকাল থেকেই সাজ সাজ রব ছিল আদ্যাপীঠ মন্দিরে। সেই মতো মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ মন্দিরে পৌঁছন মমতা। সেখানে মায়ের আরাধনায় অংশ নেন তিনি। আরতি করেন নিজের হাতে। আদ্যাপীঠে মমতার সঙ্গে রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও। রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও।

তার পর আদ্যাপীঠে একটি অনুষ্ঠানেও অংশ নেন মমতা। সেখানেই বাড়ির কথা বলেন তিনি। এ দিন মমতা বলেন, "আমাদের বাড়িতে নানা পুজো লেগেই থাকে। আমি থাকি একা। কিন্তু বড় পরিবার আমাদের। রাখিতে, ভাইফোঁটায়, কালীপুজোর ৪০ বছর হল। সবাই মিলিত হই। দুর্গাপুজোয় একসঙ্গে থাকি। নানা উৎসব হয় আমাদের, সে মুসলিম, হিন্দু, শিখ, ইহুদি যাই হোক।"

আরও পড়ুন: Mamata Banerjee: প্রতিমার জন্য সুতির শাড়ি পাঠিয়েছিলেন...তার পর যা ঘটে, আজও গায়ে কাঁটা দেয়, আদ্যাপীঠে স্মৃতিচারণ মমতার

মমতা আরও বলেন, "আমাদের পরিবারের আরও একটি পরিচয় আছে, যেটা অনেকেই জানেন না। এটা একটু অন্যরকম অনুষ্ঠান বলে বলছি। আমাদের ভাইবোনেদের ছেলেমেয়েরা বা ভাইবোনেরা, যাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, সব জাত, সব সম্প্রদায়ের মানুষ আমাদের পরিবারে রয়েছেন। বিবাহসূত্রে এসেছেন। ফলে অনেক ধর্ম, অনেক জাতির সঙ্গে মিলিত একটা সম্প্রীতি গড়ে উঠেছে পরিবারের মধ্যেই। তাদের উৎসব আমাদের উৎসব হয়ে গিয়েছে। আমরা কাউকে দেখে দিইনি। সকলের স্বাধীনতা রয়েছে। নিজেদের ঠিক করতে বলেছিলাম। আমরা নিমন্ত্রণ খাই, বরণ করি। বাকি সবাই স্বাধীন, নিজেদের মতো করে চলে।"

এ দিন আদ্যাপীঠে নিজের জীবনের কিছু অভিজ্ঞতাও তুলে ধরেন মমতা। জানান, তিনি যখন রেলমন্ত্রী, আদ্যাপীঠে পুজো দিতে যান তাঁর মা এবং বোন। তাঁদের হাত দিয়ে সুতির শাড়ি পাঠিয়েছিলেন তিনি প্রতিমাকে পরানোর জন্য। দামি বেনারসি শাড়ি পরানো হয় বলে, প্রথমে সেই শাড়ি পুজোয় দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু সন্ধে গড়ালেও ভাল শাড়ি আসেনি বলে পরে জানানো হয় মন্দিরের তরফে। শেষ পর্যন্ত তাঁর পাঠানো কম দামের, সুতির শাড়িই পরানো হয় প্রতিমাকে। সেই কথা মনে পড়লে আজও গায়ে কাঁটা দেয় বলে জানান মমতা।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget