এক্সপ্লোর

Prashanta Barman: প্রাক্তন BDO প্রশান্ত বর্মনকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

Former BDO Prashanta Barman: প্রশান্ত বর্মনকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের। প্রাক্তন BDO-কে গ্রেফতার করে রিপোর্টের নির্দেশ। গ্রেফতার করে ১০দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : প্রশান্ত বর্মনকে গ্রেফতারের নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রাক্তন BDO-কে গ্রেফতার করে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। গ্রেফতার করে ১০দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। অন্যদিকে, কোচবিহারের তৃণমূল নেতার জামিনের আবেদনও খারিজ করা হয়েছে। এর পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ী খুনে IO-র বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত। এখনও প্রশান্ত বর্মন গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট। 

প্রশান্ত বর্মন যে মামলায় মূল অভিযুক্ত, সেই মামলাতেই কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকার গ্রেফতার হন। তাঁর জামিনের আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সজল সরকারের আইনজীবী। আজ আদালতের তরফে স্পষ্ট ভাবে নির্দেশ দিয়ে সজল সরকারের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে প্রশান্ত বর্মন, রাজ্যের প্রাক্তন বিডিও, স্বর্ণ ব্যবসায়ী খুনের মূল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রশান্ত বর্মনকে গ্রেফতার করে, ১০ দিনের মধ্যে রাজ্য পুলিশের তরফে রিপোর্ট পেশ করতে হবে আদালতের কাছে। কেন এতদিন প্রশান্ত বর্মন গ্রেফতার হয়নি - এই প্রেক্ষিতে স্বর্ণ ব্যবসায়ী খুনের তদন্তের তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। 

কয়েকদিন আগেই নিউটাউনে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীদের ধাক্কা মেরে প্রথমে আটক এবং পরে গ্রেফতার হন প্রশান্ত বর্মন। তবে ছাড়াও পেয়ে যান তিনি। জামিন হয়ে যায় তাঁর। কিন্তু এবার কলকাতা হাই কোর্টের কড়া নির্দেশ গ্রেফতার করতে হবে প্রশান্ত বর্মনকে। 

'মেয়র পদ ছাড়তে ফিরহাদকে সম্মতি মমতার', দাবি কুণাল ঘোষের, আর কী বলছেন বেলেঘাটার বিধায়ক 

কী ঘটেছিল স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে 

মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিল্যা দত্তাবাদের দোকান ভাড়া নিয়ে সোনার দোকান চালাতেন। সেই স্বর্ণ ব্যবসায়ীকেই অপহরণ করে খুন করা হয় নিউটাউনে। গত ২৮ অক্টোবর, দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়। ২টি গাড়িতে করে আসেন কয়েকজন। একটি নীল বাতি লাগানো গাড়ি ছিল বলেও খবর পুলিশ সূত্রে। এরপর ৩০ অক্টোবর, নিউটাউন থেকে স্বপন কামিল্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, নিউটাউনের একটি ফ্ল্যাটে বেধড়ক মারধর করা হয় স্বপন কামিল্যাকে। পুলিশের অনুমান, মারের চোটেই মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ীর। এরপর গাড়িতে করে দেহ ফেলে রেখে আসা হয়। পরে পুলিশ উদ্ধার করে স্বর্ণ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ। স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের ঘটনায় নাম জড়ায় বিডিও প্রশান্ত বর্মন-সহ বেশ কয়েকজনের। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget