এক্সপ্লোর

Mamata Writes To Modi : তলিয়ে যাচ্ছে চাষের জমি, ব্যবস্থা নিক কেন্দ্র, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Mamata Writes To Modi : চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, গত ১৫ বছরে ২ হাজার ৮০০ হেক্টর উর্বর চাষের জমি নদীর গ্রাসে চলে গিয়েছে।

সুমন ঘরাই,  কলকাতা : পাড় ভাঙছে গঙ্গা-পদ্মা ! তলিয়ে যাচ্ছে চাষের জমি। মাথা গোঁজার ঠাঁই হারাচ্ছেন সাধারণ মানুষ। মালদার পাশাপাশি মুর্শিদাবাদ ও নদিয়া জেলার ১৫টি ব্লকের মানুষকে ভয়াবহ সমস্যার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে নদীভাঙন!

এই প্রেক্ষিতে এবার ভাঙন রুখতে গঙ্গা অ্যাকশন প্ল্যান নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, নদী গর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি। মাথা গোঁজার ঠাঁই হারাচ্ছেন মালদা-মুর্শিদাবাদ-নদিয়ার ১৫টি ব্লকের মানুষ। দু’ দশক ধরে এই যন্ত্রণা ভোগ করছে সাধারণ মানুষ। ফরাক্কা ব্যারেজ নির্মাণের প্রভাব পড়েছে নদীর গতিপথে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০০৫ সালে ব্যারেজ কর্তৃপক্ষের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়েছিল জলসম্পদ মন্ত্রক। এর আগে ২০১৭ সালের ২৫ মে লেখা চিঠিতেও তিনি দাবি করেছিলেন, নদী ভাঙন রুখতে ফরাক্কা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০১৭ সালে ব্যারেজ কর্তৃপক্ষের ক্ষমতার পরিধি পরিবর্তন করে কেন্দ্র। একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র সেই ক্ষমতা কমিয়ে দেয়। প্রতিবাদ করেও লাভ হয়নি।

আরও পড়ুন :

নির্বাচনী প্রচারবিধিতে ছাড় নির্বাচন কমিশনের, পূর্ণ জমায়েতের অনুমতি, বাড়ল প্রচারের সময়ও


চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, গত ১৫ বছরে ২ হাজার ৮০০ হেক্টর উর্বর চাষের জমি নদীর গ্রাসে চলে গিয়েছে। নষ্ট হয়েছে অন্তত ১ হাজার কোটি টাকার সম্পত্তি। অভিযোগ, এত ক্ষয়ক্ষতির পরেও ব্যারেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি।  এর আগেও এনিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা।  নদীর পাড়গুলিকে রক্ষা করার জন্য নিতে হবে বিশেষ ব্যবস্থা। আর এবার এই চিঠিতে নদী ভাঙনের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, গত ১৫ বছরে ২৮০০ হেক্টর উর্বর চাষের জমি ভাঙনের গ্রাসে গিয়েছে। নষ্ট হয়েছে এক হাজার কোটির সম্পত্তির। 

মুর্শিদাবাদে গঙ্গার ভাঙন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মূলত বর্ষার সময় নদীর ভাঙন (River Erosion) অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই সময় চোখের নিমেষে নদী গর্ভে তলিয়ে যায় গ্রাম, গৃহস্থের বাড়ি। এনিয়ে আগেও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget