এক্সপ্লোর

Mamata Banerjee : ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি, কী লিখলেন মুখ্যমন্ত্রী ?

Mamata Banerjee : চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, এখনও পর্যন্ত ইউক্রেন থেকে পশ্চিমবঙ্গের ৩৯১ জন ছাত্র-ছাত্রী ফিরে এসেছে

কলকাতা : ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের অনুমোদন চেয়ে চিঠি দেন তিনি। বিশেষ পরিস্থিতিতে এনএমসি-র গাইডলাইন বদলের আবেদন জানান। 

তিনি লেখেন, "বর্তমান নিয়মে ন্যাশনাল এন্ট্রান্স এলিজিবিলিটি টেস্টে পাশ না করলে অনুমোদন নেই। পাশ না করলে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া যায় না। বিশেষ পরিস্থিতিতে ইউক্রেন ফেরত পড়ুয়াদের জন্য বিধি শিথিল করা হোক।" এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এনএমসি যে পদক্ষেপ নেবে, ইউক্রেন-ফেরত অন্য রাজ্যের পড়ুয়াদের ক্ষেত্রেও যাতে সেই ব্যবস্থা নেওয়া হয় সেই আর্জিও জানান তিনি।

চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, এখনও পর্যন্ত ইউক্রেন থেকে পশ্চিমবঙ্গের ৩৯১ জন ছাত্র-ছাত্রী ফিরে এসেছে। দেশে ফিরে ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছে তারা। এই ছাত্ররা নিজেদের পড়াশোনার জন্য প্রচুর অর্থ ও সময় নিয়োগ করেছি। কিন্তু, এই মুহূর্তে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাতেই পড়াশোনার সুযোগ মিলবে বলে জানিয়েছেন তিনি। 

West Bengal CM Mamata Banerjee writes to PM Modi requesting his urgent intervention and providing him with suggestions to accommodate and allow Ukraine returned students for internship in the govt medical colleges and admission in private medical colleges of the country. pic.twitter.com/asSsaftOAs

— ANI (@ANI) March 16, 2022

">

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ ও পঞ্চম বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের ইন্টার্নশিপের অনুমতির জন্য চিঠি লেখা হবে মেডিক্যাল কাউন্সিলে। সরকারি মেডিক্যাল কলেজে মিলবে ইন্টার্নশিপের সুবিধা। স্টাইপেন্ডেরও ব্যবস্থা করা হবে। প্রথম বর্ষে এখানে কেউ ভর্তি হতে চাইলে বিশেষ ব্যবস্থা করা হতে পারে। 

প্রসঙ্গত, যুদ্ধের ২১তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। কিভের শহরতলি এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে আজও। কিভ ছাড়াও লিভ, ওডেসা, মাইকোলেভ, পোলটাভা-সহ একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুহুর্মুহু বাজছে সাইরেন। 

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, এখনও পর্যন্ত রুশ হামলায় ৯৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যেই ফের ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জেলেনস্কি। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, জেলেনস্কি জানিয়েছেন, এটা স্পষ্ট যে, ইউক্রেন ন্যাটোয় যোগ দিতে পারছে না। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Suvendu Adhikari: 'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী
'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget