এক্সপ্লোর

Mamata Banerjee: 'লুকিয়ে লুকিয়ে খাওয়া আমাদের অভ্যাস ছিল না..', মন্তব্য মমতার

Mamata on Kanyashree Day: সোমবার কন্যাশ্রী দিবস পালন রাজ্য সরকারের,  ধনধান্যে অডিটোরিয়ামে কী বললেন মমতা ?

কলকাতা: সোমবার কন্যাশ্রী দিবস (Kanyashree diwas) পালন রাজ্য সরকারের।  ধনধান্যে অডিটোরিয়ামে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  বলেন,'বাংলার কন্যারা বিশ্বসেরা। এরাই একদিন বাংলাকে উচ্চতম আসনে নিয়ে যাবে। দ্বিজেন্দ্রলাল রায়ের নামে কিছুই করা হয়নি। দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের কথা আমরা মনে রাখব।'

'সন্ধ্যা বেলাতেও আমাদের দুটো পোগ্রামে যেতে হবে'

এদিন তিনি আরও বলেন, আগামীকাল স্বাধীনতা দিবস (Independence Day) । স্বাধীনতা দিবসের আগের দিন ফ্রিডম অ্যাট মিড নাইটও চালু করেছিলাম। সন্ধ্যা বেলাতেও আমাদের দুটো পোগ্রামে যেতে হবে। আগামীকাল রেড রোডে প্যারেড আছে সকাল ১০ টায়। সব পোগ্রামই আমরা করি। এবং মনে রাখবেন, আমরা সবসময় তাঁদের কথা মনে রাখব, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন।'

'আলিপুর জেলটাকে আমরা মিউজিয়ামে পরিণত করেছি'

এরপর তিনি আরও বলেন,' আমি স্কুলগুলি ও কলেজগুলিকেও অনুরোধ করব,  এমনকি বিশ্ববিদ্যালয়গুলিকেও, যে আপনারা মাঝেমাঝে স্টুডেন্টদের নিয়ে একটু আলিপুর মিউজিয়ামটা ঘুরে যাবেন। আলিপুর জেলটাকে আমরা মিউজিয়ামে পরিণত করেছি। স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষে, এবং জেলটাকে আমরা তুলে নিয়ে গিয়েছি বারুইপুরে। সুতরাং তোমরা সেখানে এখনও দেখতে পাবে, ক্ষুদিরামের ফাঁসির সেই জায়গাটা এখনও আছে। এরপরেই লেখা ও গান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের কথা বলেন। এবং এই বঙ্গভূমি যে জাতি ধর্ম নির্বিশেষে সংহতির জায়গা, তাও বলেন তিনি।

আরও পড়ুন, যাদবপুর পড়ুয়ার মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা, স্লোগানে সরব AISA

'লুকিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া করা আমাদের অভ্যাস ছিল না'

পাশাপাশি এদিন নিজের লেখা কবিতাও পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তাঁর প্রকাশিত কবিতা বিতান নিয়ে এদিন উল্লেখও করেন মুখ্যমন্ত্রী। আমার ঠিকানা নামকরণের একটি কবিতা এদিন পড়ে শোনানোর আগে তিনি বলেন, কেন লিখেছিলেন এই কবিতা। মুখ্যমন্ত্রী বলেন, আমি লিখেছিলাম, কারণ  যখন সিঙ্গুর নিয়ে আমি আন্দোলন করি, তখন ২৬ দিন অনশনের মাথায়, অনেকেই আমাদের ছেলেমেয়েরা কান্নাকাটি করছিল। ডাক্তারাও বলছিল, ওকে আর এভাবে রেখো না। এবং আমি নিজেও মনে মনে ভাবছিলাম হয়তো, আর নাও বাঁচতে পারি। কিন্তু কৃষকদের দাবির আন্দোলনটা করে ছাড়ব। ওই লুকিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া করা আমাদের অভ্যাস ছিল না। এখন যেভাবে করা হয়। আমরণ অনশন করেছিলাম।' যদিও এই বক্তব্যের মধ্য দিয়ে এদিন নাম না করলেও বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

 

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget