এক্সপ্লোর

Meghalaya: মেন্দিপাথার বিধানসভা কেন্দ্রে আজ প্রথম নির্বাচনী সভা মমতার, থাকছেন অভিষেকও

ইতিমধ্যেই মেঘালয়ে ৬০টির মধ্যে ৫৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। ফলে বিরোধীদলগুলির মধ্যে নির্বাচনী দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে তারা। গত মাসে শিলঙে কর্মিসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অসম: মেঘালয়ের (Meghalaya) গারো পাহাড়ে মেন্দিপাথার বিধানসভা কেন্দ্রে আজ প্রথম নির্বাচনী সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এমন একটা দিনে তৃণমূল (TMC) নেত্রী সভা করছেন, যেদিন নির্বাচন কমিশন মেঘালয়, নাগাল্যান্ড ও ত্রিপুরায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে। এদিনের সভায় থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও (Abhishek Banerjee)। ইতিমধ্যেই মেঘালয়ে ৬০টির মধ্যে ৫৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। ফলে বিরোধীদলগুলির মধ্যে নির্বাচনী দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে তারা। গত মাসে শিলঙে কর্মিসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথম নির্বাচনী সভা থেকে তিনি কী বার্তা দেন, সেটাই দেখার।

মেঘালয়ে (Meghalaya) আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল (TMC) কংগ্রেস। বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৫২টিতে প্রার্থীদের নাম জানানো হয়েছে আগেই। তাঁদের মধ্যে রয়েছেন ৮ জন বিধায়ক। খুব শীঘ্রই বাকি ৮টি আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুকুল সাংমা। গত ডিসেম্বরে মেঘালয় সফরে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই জানানো হয়েছিস চলতি মাসেও ফের মেঘালয়ে যাওয়ার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। 

 ধস নিয়ে আশঙ্কা মমতার: উল্লেখ্য, জোশীমঠের মতোই বিপজ্জনক পরিস্থিতি রানিগঞ্জে। ধস কবলিত রাজ্যের খনি অঞ্চল নিয়ে এমনই আশঙ্কাপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগ, ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের জন্য দীর্ঘদিন লড়াই করা সত্ত্বেও টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। 

ধস এবং ফাটলের জেরে সম্প্রতি জোশীমঠে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। সেই প্রসঙ্গেই পশ্চিম বর্ধমানের ধসপ্রবণ রানিগঞ্জের অবস্থার তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা করতে গিয়েও মুখ্যমন্ত্রী নিশানা করলেন মোদি সরকারকে!

রানিগঞ্জের একটা বড় অংশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইসিএলের কয়লা খনি! এই খনিগুলি থেকেই কয়লা তোলে ইসিএল। অভিযোগ, কয়লা তুলে নেওয়া হলেও, ঠিকঠাক স্যান্ড ফিলিং করা হয় না! যার জেরে ওপরের মাটি ধসে গিয়ে বারবার বিপত্তি ডেকে আনে!

গোঁদের ওপর বিষফোড়ার মতো রয়েছে অবৈধ খনি থেকে দেদার ও অবৈজ্ঞানিকভাবে কয়লাচুরির অভিযোগও! যার ফলে রানিগঞ্জের মহাবীর, বাঁশঢ়া, হরিশপুরের মতো এলাকায় ধসের ঘটনা বারে বারে ঘটেছে! বিপর্যস্ত হচ্ছে জনজীবন!

পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর মুখে রানিগঞ্জের ধসের প্রসঙ্গ! কিন্তু পুনর্বাসন কি পাওয়া যাবে? মিলবে ধসের আতঙ্ক থেকে মুক্তি? সেই প্রশ্নেরই উত্তর চান ভুক্তভোগীরা।   

সেরা শিরোনাম

Bihar News: গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩
গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩
West Bengal News Live : রবিবার কালীপুজো, তার আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে
রবিবার কালীপুজো, তার আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে
Chiranjeet Chakraborty: 'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি
TMC-CPM News: দিল্লিতে একমঞ্চে, রাজ্যেও কি পুরভোটে বাম-তৃণমূল জোট?
Suvendu Adhikari: CAA-তে আড়াই লক্ষ আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget