এক্সপ্লোর

Manik Bhattacharya: 'যাদবপুরে ফ্ল্যাট, নয়াবাদে জমি, নদিয়ার কালিগঞ্জে পৈত্রিক বাড়ি', সম্পত্তির প্রশ্নে হাইকোর্টে জানালেন মানিক

Calcutta High Court: এরপর একের পর এক ২৮টি প্রশ্নের উত্তর দিতে হয় মানিক ভট্টাচার্যকে। পরিবারে কে কে আছেন থেকে শুরু করে মেয়ের কবে বিয়ে হয়েছে, সব তথ্যই জানা হয় প্রশ্নের মাধ্যমে। 

সৌভিক মজুমদার, কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় হাইকোর্টে (High Court) পরপর ২৮টি প্রশ্নের মুখোমুখি হতে হল মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। স্ত্রী, পুত্র-সহ মানিক ভট্টাচার্যের পরিবারের সকলের সম্পত্তির (property) হিসেব তলব করা হল। ৫ জুলাইয়ের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির সম্পত্তির হিসেব তলব করা হয়েছে। 

মানিক ভট্টাচার্যের সম্পত্তির হলফনামা তলব

ডিভিশন বেঞ্চে আপাতত সুরাহা মিলল না, এমনকী সিঙ্গল বেঞ্চেও কড়া প্রশ্নের মুখে পড়তে হল মানিক ভট্টাচার্যকে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে হাজির হন প্রাথমিক শিক্ষা পর্ষদের সদ্য অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। 

সেখানে ৫ জুলাইয়ের মধ্যে তাঁর, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও কন্যার সম্পত্তির হিসেব জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'হলফনামায় উল্লিখিত সম্পত্তির বাইরে পরে অন্য কোনও সম্পত্তি নিজের বলে দাবি করতে পারবেন না মানিক ভট্টাচার্য।'

'আপনার কোথায় জন্ম? এখানে না বাংলাদেশ?' এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নে প্রাথমিক শিক্ষা পর্ষদের সদ্য অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, 'এখানে।' বিচারপতি জানতে চান, জীবিকা কী? উত্তরে মানিক ভট্টাচার্য বলেন, 'শিক্ষকতা আমার পেশ।' বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, এখন (মানিক ভট্টাচার্য) কোথায় থাকেন? উত্তরে মানিক ভট্টাচার্য জানান, যাদবপুর। নদিয়াতে পৈতৃক বাড়ি আছে। 

এরপর একের পর এক ২৮টি প্রশ্নের উত্তর দিতে হয় মানিক ভট্টাচার্যকে। পরিবারে কে কে আছেন থেকে শুরু করে মেয়ের কবে বিয়ে হয়েছে, সব তথ্যই জানা হয় প্রশ্নের মাধ্যমে। 

বিচারপতি জানান, ‘হলফনামায় দেওয়া সম্পত্তির বাইরে অন্য কিছু দাবি করা যাবে না।’ মানিক ভট্টাচার্য বলেন, ‘আমি একজন শিক্ষক, কোনও মিথ্যে তথ্য দেব না।' মানিক ভট্টাচার্য জানান, তাঁর যাদবপুরে ফ্ল্যাট, নয়াবাদে জমি, নদিয়ার কালিগঞ্জে পৈত্রিক বাড়ি রয়েছে। 

আরও পড়ুন: Purba Bardhaman: মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে 'মা', কাজে যোগ দিয়ে বললেন রেণু

বিরোধীদের কটাক্ষ

গোটা ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'মানিক-পার্থ সবাই মুখ্যমন্ত্রী ও ভাইপোর হয়ে কাজ করেছেন। এদের হেফাজতে নিয়ে জেরা হলে বেরোবে ভাইপোর সাক্ষরিত কত সুপারিশপত্র, কত চাপ দেওয়া হয়েছে।' মানিক ভট্টাচার্যের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হবে।

সেরা শিরোনাম

Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
NRS Doctor Death: পরতে পরতে রহস্য ! মৃত্যুর আগে NRS-এর চিকিৎসক কী পোস্ট করেছিলেন ? 'বিশাল গ্য়াং আছে', ভয়ঙ্কর দাবি পরিবারের
পরতে পরতে রহস্য ! মৃত্যুর আগে NRS-এর চিকিৎসক কী পোস্ট করেছিলেন ? 'বিশাল গ্য়াং আছে', ভয়ঙ্কর দাবি পরিবারের

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget