এক্সপ্লোর

Manik Bhattacharya: ডিএলএড কলেজ থেকে অফলাইন রেজিস্ট্রেশনের নামে নেওয়া হয় টাকা! মানিকের বিরুদ্ধে আদালতে দাবি ইডি

ED On Recruitment Scam: ইডি-র দাবি, ২০১৮-২০২২ পর্যন্ত ৩টি সেশনে ছশোরও বেশি ডিএলএড কলেজে অফলাইনে ভর্তির জন্য আবেদনকারী পিছু নেওয়া হয়েছিল ৫ হাজার টাকা।

প্রকাশ সিনহ, কলকাতা: ছশোরও বেশি ডিএলএড কলেজ থেকে অফলাইন রেজিস্ট্রেশনের নামে নেওয়া হয়েছিল মোটা অঙ্কের টাকা। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে আদালতে দাবি করল ইডি (ED)। এবার মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal) কাছ থেকে চাওয়া হল অফলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি।

অফলাইন রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়ার অভিযোগ: ইডি-র দাবি, ২০১৮-২০২২ পর্যন্ত ৩টি সেশনে ছশোরও বেশি ডিএলএড কলেজে অফলাইনে ভর্তির জন্য আবেদনকারী পিছু নেওয়া হয়েছিল ৫ হাজার টাকা। সেই টাকা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) কাছে পৌঁছয় বলে জিজ্ঞাসাবাদে জানান তাপস মণ্ডল। আদালতে দাবি ইডি-র। সূত্রের খবর, নিয়ম বহির্ভূতভাবে যাঁরা অফলাইনে ভর্তি হয়েছিলেন, তাঁরা পরবর্তীকালে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন কি না, এবার খতিয়ে দেখতে চায় ইডি। সেই কথা মাথায় রেখেই মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কাছ থেকে অফলাইন আবেদনকারীদের তালিকা চাওয়া হয়েছে।

টেট-দুর্নীতির মামলায় এবার মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে, একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! তা-ও আবার আদালতে দাঁড়িয়ে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। তাঁর ১৪ দিনের জেল হেফাজত চেয়ে, বিচারক শ্রীপর্ণা রাউতের এজলাসে, ইডি’র আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেন, তদন্তে একটি জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ মিলেছে। অনেক পুরনো এই জয়েন্ট অ্যাকাউন্টটি মানিক ভট্টাচার্যর স্ত্রী এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলে একজনের নামে। ২০১৬’তে এই মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু হয়। কিন্তু, তারপরও জয়েন্ট অ্যাকাউন্টটি বন্ধ হয়নি। এখনও সেই অ্যাকাউন্টে ৩ কোটি টাকা রয়েছে। যা চাকরি বিক্রির টাকা বলেই সন্দেহ।

শুধু স্ত্রী নয়! মঙ্গলবার ইডি’র আইনজীবী আদালতে দাঁড়িয়ে, আরও সওয়াল করেন,মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের সংস্থার অ্যাকাউন্টে ২ কোটি ৪৭ লক্ষ টাকা রয়েছে বলে জানা গেছে। ইডির আইনজীবী সওয়াল করেন, মানিক ভট্টাচার্য ও তাঁর আত্মীয়দের প্রায় ১০ কোটি টাকার সম্পত্তির হদিশ ইতিমধ্যেই মিলেছে। অঙ্কটা প্রতিদিন বাড়ছে। এরপর ইডি’র আইনজীবী দাবি করেন, মানিক ভট্টাচার্যর বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি সিডি’র দু’টি ফোল্ডারে, ৪ হাজার প্রার্থীর নাম ও রোল নম্বর পাওয়া যায়। যার মধ্যে আড়াই হাজার প্রার্থী চাকরি পেয়েছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Chit Fund Case: চিটফান্ড মামলায় গ্রেফতার রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গ্রেফতার করল সিবিআই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget