এক্সপ্লোর

Kolkata Weather Update : নভেম্বর-শেষে কপালে ঘাম? আজ তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর

Weather Update : হাওয়া - অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হলেও, তা শীতের পথে বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা?

 

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ডিসেম্বর শুরু হতে বাকি আর কয়েকটা দিন । অঘ্রাণে জমিয়ে শীতের প্রত্যাশায় বাংলা। পারদ যেভাবে ধাপে ধাপে নামছিল তাতে এই সপ্তাহেই কাঁপানো ঠান্ডার আশা করেছিল বাঙালি। কিন্তু না, এখনই আশাপূরণ হচ্ছে না।  আবহাওয়া দফতর সেই ইঙ্গিত দিচ্ছে না। বরং তাদের পূর্বাভাস, পারদ-পতনে শীঘ্রই ছেদ পড়তে চলেছে।

অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত। সেই নিম্নচাপের গতিপ্রকৃতির উপরও নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া - অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হলেও, তা শীতের পথে বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা অনেকটাই কমেছে। তবে নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্জা আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর মাঝে, দক্ষিণবঙ্গে শীতের যে আমেজ পাওয়া যাচ্ছিল, তাতে কিছুটা ব্য়াঘাত হতে পারে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি। পুরুলিয়া ১১.৫ এবং দার্জিলিং এ ৩.২ ডিগ্রি। তবে বুধবার থেকে বাড়তে পারে সামান্য় তাপমাত্রা। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,  বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষে দুই ২৪ পরগনার পাশাপাশি ২ মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই পূর্বভাসের মধ্য়েই বিশেষজ্ঞদের চিন্তা বাড়াচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়া দূূষণের মাত্রা। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তথ্য অনুযায়ী,  বালিগঞ্জে সোমবার দূষণের মাত্রা ছিল ২৫৫, মঙ্গলবার তা হয়েছে ৩১৮। ফোর্ট উইলিয়াম সোমবার দূষণের মাত্রা ছিল ২৫৭, মঙ্গলবার তা হয়েছে ২৭২।  রবীন্দ্র সরোবরে সোমবার দূষণের মাত্রা ছিল ১৭২ মঙ্গলবার তা হয়েছে ২৬৩। ভিক্টোরিয়ায় সোমবার AQI -এর মাত্রা ছিল ২২০ মঙ্গলবার তা পৌঁছেছে ২৭৮ এ। যাদবপুরের ক্ষেত্রে সোমবার AQI -এর মাত্রা ছিল ১৬০ মঙ্গলবার তা হয়েছে ২২৭। রবীন্দ্রভারতীতে সোমবার AQI-এর মাত্রা ছিল ১৬১, মঙ্গলবার তা হয় ২১৯। পরিসংখ্যান বলছে, হাওড়া, উত্তর ২৪ পরগনাতেও দূষণের মাত্রা উদ্বেগজনক। হাওড়ার দাশনগরে AQI -এর মাত্রা ৩৭৮, পদ্মপুকুরে ৩৮৮, বেলুর মঠ ২৭২, উত্তর ২৪ পরগনার ব্য়ারাকপুরে ৩০৫। বিশেষজ্ঞদের আশঙ্কা, এইভাবেই যদি দূষণ বাড়তে থাকে, তাহলে মানুষের স্বাস্থ্য়ে তার মারাত্মক প্রভাব পড়বে। 

আরও পড়ুন :

রাত বাড়তে পরিস্থিতির অবনতি, প্রতিবাদী সংখ্যালঘু ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর 'হামলা' জামাত নেতা-কর্মীদের            

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget