এক্সপ্লোর

Howrah Train Cancel: ফের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, হাওড়া শাখায় বাতিল একের পর এক ট্রেন

ফের হাওড়া শাখায় নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল। ফের দুর্ভোগের আশঙ্কা সাধারণ মানুষের।

কলকাতা: শনিবার থেকে হাওড়া শাখায় বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন(Howrah Train Cancel)। প্রায় এক মাস ধরে বাতিল থাকবে বহু ট্রেন। গন্তব্য়ে দেরিতে পৌঁছবে বহু এক্সপ্রেস। হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডে রেল ওভার ব্রিজ তৈরির জন্য় এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। 

বাতিল একাধিক লোকাল ট্রেন: ফের হাওড়া শাখায় নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল। ফের দুর্ভোগের আশঙ্কা সাধারণ মানুষের। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডে রেল ওভার ব্রিজ তৈরির জন্য় ১ মাস বাতিল করা হবে বহু লোকাল ট্রেন। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শনিবার থেকে ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন হাওড়া-ব্য়ান্ডেল লাইনে আপ-ডাউন মিলিয়ে ৩০টি ট্রেন বাতিল করা হবে। হাওড়া-শেওয়াফুলি লাইনে আপ-ডাউন মিলিয়ে বাতিল করা হবে ২২টি ট্রেন। হাওড়া-শ্রীরামপুর লাইন এবং হাওড়া-বেলুরমঠ লাইনে বাতিল লোকালের সংখ্য়া ৪ করে।

বাতিল কোন কোন লোকাল ট্রেন? 

  • ব্যান্ডেল থেকে হাওড়া: 37212, 37214, 37216, 37218, 37220, 37222, 37230, 37232, 37236, 37244, 37250, 37254, 37264, 37278, 37288
  • শেওড়াফুলি থেকে হাওড়া: 37042, 37044, 37046, 37048, 37050, 37052, 37056, 37058, 37060, 37062, 37064, 
  • বেলুড় মঠ থেকে হাওড়া: 37112, 37118
  • শ্রীরামপুর থেকে হাওড়া: 37012, 37014
  • হাওড়া থেকে ব্যান্ডেল: 37215, 37231, 37237, 37243, 37249, 37253, 37255, 37257, 37263, 37267, 37201, 37271, 37275, 37277, 37285
  • হাওড়া থেকে শেওড়াফুলি: 37401, 37043, 37045, 37047, 37049, 37051, 37055, 37057, 37059, 37061, 37063 
  • হাওড়া থেকে বেলুড় মঠ: 37111, 37117
  • হাওড়া থেকে শ্রীরামপুর: 37011, 37013

এখানেই শেষ নয়, আগামী এক সপ্তাহের জন্য় ঘুরপথে চলবে কিছু ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে সোমবার থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কিছু মেল ও এক্সপ্রেস নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পৌঁছবে গন্তব্য়ে। সেই তালিকায় রয়েছে,দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, দ্বারভাঙা-হাওড়া উইকলি এক্সপ্রেস, মোকামা-হাওড়া এক্সপ্রেস, মুজফফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস, রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস।

চলতি মাসে দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে নলহাটি স্টেশনে রেল অবরোধ হয়। অবরোধের জেরে রামপুরহাট স্টেশনে দাঁড়িয়ে পড়ে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। একাধিক লোকালও আটকে পড়ে। ভোগান্তির শিকার হন যাত্রীরা। এরপর অবরোধকারীদের সঙ্গে কথা বলতে যান নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং। আসেন রেলের আধিকারিকরাও। সমাধানের আশ্বাস পেয়ে ১ ঘণ্টা ১০ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়। যাত্রীরা দাবি করেন, নলহাটি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ও হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের স্টপেজ এবং করোনাকালে বন্ধ হয়ে যাওয়া লোকাল ফের চালু করতে হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: TMC Leader Arrest: তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি

সেরা শিরোনাম

Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget