এক্সপ্লোর

Kanchanjunga Express Train Accident: দুর্ঘটনার জেরে বন্দে ভারত থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের রুট বদল

Train Route Diverted: ফাঁসিদেওয়ার কাছে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার ফলে নির্ধারিত রুট বদল হচ্ছে একাধিক ট্রেনের। পরিবর্তিত পরিস্থিতিতে শিলিগুড়ি-বাগডোগরা-আলোয়াবাড়ি রুট দিয়ে আসবে সেই ট্রেনগুলি।

শিলিগুড়ি: ফাঁসিদেওয়ার কাছে ভয়ঙ্কর ট্রেন (Kanchanjunga Express Train Accident) দুর্ঘটনার ফলে নির্ধারিত রুট বদল হচ্ছে (Train Route Diversion) একাধিক ট্রেনের। পরিবর্তিত পরিস্থিতিতে শিলিগুড়ি-বাগডোগরা-আলোয়াবাড়ি রুট দিয়ে আসবে সেই ট্রেনগুলি। যে ট্রেনগুলির পথ ঘোরানো হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলে গুয়াহাটি থেকে আসা সরাইঘাট এক্সপ্রেস।  এটি আলোয়াবাড়ি-বাগডোগরা থেকে শিলিগুড়ি হয়ে আসবে। অন্য একটি ট্রেন, যেটি গুয়াহাটি থেকে বেঙ্গালুরু যাচ্ছে, সেটিও আলোয়াবাড়ি-বাগডোগরা থেকে শিলিগুড়ি হয়ে আসবে। এনজেপি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, এটিও আলোয়াবাড়ি, বাগডোগরা-শিলিগুড়ি হয়ে আসছে। কামরূপ এক্সপ্রেসও শিলিগুড়ি, বাগডোগরা আলোয়াবাড়ি হয়ে আসবে। বদলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের রুট। এটিও শিলিগুড়ি, আলোয়াবাড়ি এবং তার পর বাগডোগরা হয়ে আসবে। 

বিশদ...
এদিনের দুর্ঘটনার জেরে মালদা টাউন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। তার পরই উত্তরবঙ্গের ৫টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়। এর মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, বানারহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস, কামাখ্যা-গয়া এক্সপ্রেস ও গুয়াহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস। বাতিল করা হয়েছে পাঁচটি ট্রেন। আপ ও ডাউন নিউ জলপাইগুড়ি-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন, নিউ জলপাইগুড়ি-মালদা টাউন এক্সপ্রেস। এই নিয়ে বিস্তারিত তালিকা রয়েছে ইস্টার্ন রেলের ফেসবুক পেজে।

আর যা ...
প্রতিবেদনটি লেখা পর্যন্ত ঘণ্টাছয়েক কেটে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলির মধ্যে আর কেউ আটকে রয়েছেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু এদিনের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, একের পর এক দুর্ঘটনা সত্ত্বেও কোথায় গাফিলতি থেকে যাচ্ছে? রেল বোর্ডের প্রাথমিক অনুমান, সিগন্যাল মানেননি মালগাড়ির চালক। মালগাড়িতে ছিল না 'কবচ', স্বীকারোক্তি রেল বোর্ডের চেয়ারম্যানের। কিন্তু বালাসোরের ঘটনার পরও কেন 'কবচ'-র ব্যবস্থা করা হল না? প্রশ্ন রয়েছে। আপাতত   
দুর্ঘটনাস্থলে আসার কথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। ঘটনাস্থলে আসার কথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

প্রশ্ন যেখানে....
এদিনের পর যদিও ঘুরেফিরে একই প্রশ্ন সামনে এসেছে। এই বারবার রেল দুর্ঘটনার দায় কার? করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরেও কেন শিক্ষা নিল না রেল? মালগাড়িতে কেন ছিল না অ্যান্টি কলিশন ডিভাইস? এখনও কেন বসানো গেল না 'কবচ'? কী করে একই লাইনে চলে এল দুটি ট্রেন? ভাড়া বাড়ছে দূরপাল্লার ট্রেনের, যাত্রী সুরক্ষা কোথায়? রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও জয়া বর্মা সিনহা সাংবাদিক বৈঠকে জানান, সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। রেলের হিসেব অনুযায়ী, মৃতের সংখ্যা ৮। যদিও পিটিআই সূত্রে খবর, ১৫ জনের মৃত্যু হয়েছে। সাংবাদিক বৈঠকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের আরও দাবি, এই দুর্ঘটনায় মালবাহী গাড়ির চালক এবং সহকারী-চালকের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও। দুর্ঘটনার খবর পেতে স্থানীয়রাই প্রথমে উদ্ধারে ছুটে আসেন। পরে আসনে নিউ জলপাইগুড়ি স্টেশনের রেলের এরিয়া অফিসার। কিছু কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জয়া। সব মিলিয়ে তুমুল আলোড়ন ফাঁসিদেওয়ায়। 

আরও পড়ুন:যত দ্রুত সম্ভব রেল দুর্ঘটনা স্থলে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী, আসছেন রেলমন্ত্রীও

সেরা শিরোনাম

এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
দার্জিলিংয়ের রিসর্টে বার-বি-কিউয়ের আগুনে দগ্ধ নবদম্পতি ! ৪ রিসর্ট কর্মী গ্রেফতার
দার্জিলিংয়ের রিসর্টে বার-বি-কিউয়ের আগুনে দগ্ধ নবদম্পতি ! ৪ রিসর্ট কর্মী গ্রেফতার
Kolkata: রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ নাগেরবাজারে, ধৃত ১
রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ নাগেরবাজারে, ধৃত ১
AJUP Leader Arrest : হুমায়ুন কবীরের AJUP পার্টির রাজ্য সম্পাদক গ্রেফতার, ভয়ঙ্কর অভিযোগ
হুমায়ুন কবীরের AJUP পার্টির রাজ্য সম্পাদক গ্রেফতার, ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Kunal Ghosh: “ওরা হাঁড়িকাঠ পেতে রেখেছে, আমরা গলা রাখলাম কেন?”, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
Kalyan Banerjee: এবার সুপ্রিম কোর্টে Mamata Banerjee, কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? | ABP Ananda
Nandigram News:
Kalyan Banerjee |
Nandigram Bye Election | নন্দীগ্রাম উপনির্বাচনে ভোটযুদ্ধে রইল না Mamata Banerjee-এর দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget