এক্সপ্লোর

North 24 Parganas: রায়গঞ্জ স্টেশন রোডের উপর বসা বাজার উচ্ছেদ প্রশাসনের, আধিকারিকদের সঙ্গে বচসা ব্যবসায়ীদের

Traders Get Into Trouble:রায়গঞ্জ স্টেশন রোডের উপর দীর্ঘদিন ধরে যে বাজার বসত, তা এদিন বাজার প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ করা হল। তবে বাজার উচ্ছেদ করতে গিয়ে রেল ও পুর প্রশাসন বচসায় জড়িয়ে পড়ে।


সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর:
রায়গঞ্জ স্টেশন রোডের (raiganj station road) উপর দীর্ঘদিন ধরে যে বাজার বসত, তা এদিন বাজার প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ (market displaced) করা হল। তবে বাজার উচ্ছেদ করতে গিয়ে রেল ও পুর প্রশাসন বচসায় (rail and civic authority get into tussle)জড়িয়ে পড়ে। তবে এই বাজারের ভবিষ্যৎ কী, তা নিয়ে দোলাচলে বাজার ব্যবসায়ীরা।

কেন তোলা হল বাজার?
মঙ্গলবার সকালে পুরসভা, রায়গঞ্জের মহকুমা শাসক ও রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাজার তুলে দেয়। দীর্ঘদিন ধরে রাস্তার উপর বাজার বসায় শহরজুড়ে যানজট হচ্ছিল বলে অভিযোগ। তার পরই এই বাজার উচ্ছেদের সিদ্ধান্ত নেয় প্রশাসন। রাস্তার উপর থেকে বাজার তুলে দেওয়ায় সবজি বিক্রেতারা রায়গঞ্জ রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের পাশে থাকা ফাঁকা জায়গায় বসতে গেলে রেল পুলিশ এসে তাঁদের তুলে দেওয়ার চেষ্টা করেন। তখনই রেল পুলিশ ও পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস-সহ আধিকারিকরা বচসায় জড়িয়ে পড়েন। ফলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। তবে জেলা প্রশাসন ও পুর-প্রশাসনের তৎপরতায় বাজার উচ্ছেদ এবং রেলের ফাঁকা জায়গায় সবজি বিক্রেতাদের বসা নিয়ে বাধাবিপত্তির জেরে চরম বিপাকে পড়েছেন সবজি বিক্রেতারা। এখন দেখার প্রশাসন ও রেল এই দুই পক্ষের চাপে, সবজি বিক্রেতাদের স্থায়ী আশ্রয় কোথায় হয়? প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ মেডিক্যালে।

উত্তপ্ত রায়গঞ্জ মেডিক্যাল...
জানুয়ারির বিক্ষোভ ছিল চিকিৎসায় গাফিলতির অভিযোগে। অভিযোগ, হাসপাতালের অসহযোগিতাতেই রুবাই রজক নামে ২৩ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। জানা যায়, শারীরিক সমস্যা দেখা দিলে ঘটনার দিন ভোর ৪.৩০ টা নাগাদ নিজে বাইক চালিয়ে এসে ভর্তি হন রুবাই রজক নামে ওই যুবক। এরপর তাকে কোনও রকম চিকিৎসা পরিষেবা, এমনকি তাকে ধরে বেডে নিয়ে যেতে সাহায্য করেননি হাসপাতাল, বলে অভিযোগ।এখানেই শেষ নয়,  'তাকে অক্সিজেনটুকুও দেওয়া হয়নি', বলে অভিযোগ। অন্য রোগীরা বেড থেকে এসে তাঁকে সহযোগিতা করলেও, শেষ রক্ষা হয়নি বলেই দাবি করা হয়েছে। যদিও এই বিষয়ে দায়িত্বে থাকা সিস্টার ইনচার্য বা কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হননি। এদিকে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
এবার উত্তাপ ছড়াল স্টেশন রোডের উপর বাজার বসার ঘটনা ঘিরে।

আরও পড়ুন:'দু'বছর ছিলাম না, অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
Alipurduar News: হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget