এক্সপ্লোর

Arjun Singh : 'দু'বছর ছিলাম না, অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে'

Arjun Singh On TMC : দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ অর্জুন এবার বললেন , ' অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে' 

 কলকাতা : ', যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরে ফিরে এসেছি ' । গত বছর তৃণমূলে ( TMC )  ফিরে এই কথাই বলেছিলেন অর্জুন সিংহ ( Arjun Singh ) । কিন্তু ঘরে এসে কি দেখলেন, ঘর অনেক বদলে গিয়েছে ? দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ অর্জুন এবার বললেন , ' অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে' 

আগেও দুর্নীতি ইস্যুতে মুখ খোলেন তিনি। আবারও  দুর্নীতি ইস্য়ুতে নাম না করে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন অর্জুন সিংহ । বললেন , 'দু'বছর ছিলাম না, অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে'। ২০১৯ এ লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। তখন ফুলবদল করে তিনি বলেছিলেন, ' মা, মাটি, মানুষ এখন মানি মানি মানি '। এখন তিনি আবার সেই শিবিরেরই সেনা। কিন্তু তাঁর গলায় ক্ষোভের সুর। বললেন, 'একটা রাগ, অভিমান নিয়ে আমি ছেড়েছিলাম। এই সব অ্যাক্সিডেন্টাল নেতাকে খুঁজে পাওয়া যাবে না। এরা দলের গায়ে কালি লাগাচ্ছে। দলের স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করছে। এদের কোনও মতে রেয়াত করা হবে না'। জগদ্দলে দলীয় কর্মসূচির মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন ব্যারাকপুরের সাংসদ। 

আরও পড়ুন :

কুয়াশা ঘেরা সকাল, দেখা নেই রোদের, তাপমাত্রা বাড়ল একধাক্কায় অনেকটা

গতবছর অক্টোবর মাসেই একবার নিয়োগ দুর্নীতি ইস্যুতে মুখ খোলেন অর্জুন সিংহ। টাকার পাহাড়ের ছবি দলের ভাবমূর্তি নষ্ট করেছে বলে স্বীকার করেন ব্যারাকপুরের সাংসদ। অর্জুনের দাবি ছিল,'  টাকা উদ্ধারের ঘটনা মানুষ খারাপ নজরে দেখছে। দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দু’জন চুরি করলেও, তার দায় দলের ৯৮ শতাংশের ওপর পড়ছে বলে মন্তব্য করেন অর্জুন সিং। অক্টোবরে ব্যারাকপুরে দলের বিজয়া সম্মিলনীতে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ব্যারাকপুরের সাংসদ। আবারও তিনি মুখ খুললেন দলের অন্দরের 'অ্যাক্সিডেন্টাল নেতা'দের নিয়ে। তিনি আরও বলেন, ' টাকার পাহাড় দেখিয়ে সারা বাংলায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।দু’জন চুরি করছে, আর ৯৮% তৃণমূলের ওপরে কিন্তু প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে যে, এরা সব চোর। এই দু’জনকে চিহ্নিত করতে হবে। মানুষ কিন্তু সবটাই নজর রাখছে। এমনই কিছু মানুষের জন্য আমাদের অসুবিধা হচ্ছে। অনেকরকম প্রশ্ন ট্রেনে, বাসে শুনতে হচ্ছে।...মানুষ কিন্তু একটু আমাদের ওপরে খারাপ নজরে দেখছে। '                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget