এক্সপ্লোর

SSKM Hospital Fire : SSKM এ আগুনে চরম ক্ষতি সিটি স্ক্যান বিভাগে, বিপর্যস্ত হতে পারে আর কোন কোন পরিষেবা?

অগ্নিকাণ্ডে রোগী, কর্মী বা স্বাস্থ্যকর্মীর কোনও ক্ষতি হয়নি। রোগীদের মেন ব্লকের ম্যাকেঞ্জি ওয়ার্ডে ও ট্রমা কেয়ারে সরানো হয়েছে। দোতলার সিটি স্ক্যান বিভাগ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত।

ঝিলম করঞ্জাই, কলকাতা : ৬ বছর পরে এসএসকেএমে ফিরল আগুন আতঙ্ক ( Fire Panic ) । গল গল করে বেরোচ্ছে ধোঁয়া। কালো ধোঁয়ায় ঢেকে যায় এমার্জেন্সির বিল্ডিং-এর পিছনের দিক। জানালার কাচ ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন দমকলকর্মীরা। জরুরি বিভাগের সামনে উদ্বিগ্ন রোগীর আত্মীয়-পরিজনদের ভিড়। ৬ বছর পর আগুন-আতঙ্ক ফিরল এসএসকেএমে! বৃহস্পতিবার রাত তখন ১০টা। 
আগুন লাগে এসএসকেএমের এমার্জেন্সি বিল্ডিং-এর দোতলায় সিটি স্ক্যান বিভাগে। 

সিটি স্ক্যান বিভাগ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত

এসএসকেএম-এর আগুন এখন নিয়ন্ত্রণে। তবে শুক্রবার সকালেও দমকলের ৩টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। দমকল সূত্রে খবর, দোতলার সিটি স্ক্যান বিভাগ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার এসএসকেএমের ইমার্জেন্সি বিল্ডিং-এর দোতলার সিটি স্ক্যান বিভাগে আগুন লাগে! পাশের ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে সরানো হয় রোগীদের। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার মুহূর্তে একটি শব্দ শোনা যায়। তার পরই ছড়িয়ে পড়ে ধোঁয়া।বাইরে বেরিয়ে আসেন সেখানে থাকা হাসপাতালের কর্মীরা।

ব্যাহত হতে পারে কোন কোন পরিষেবা?

দমকলের ১০টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। এই পরিস্থিতিতে সেন্ট্রাল ল্যাবে নমুনা সংগ্রহ ও রিপোর্ট দেওয়ার পরিষেবা ব্যাহত হতে পারে। ব্যাহত হতে পারে USG, সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে-র মতো পরিষেবা। এমার্জেন্সিতে ভর্তি হওয়ার জন্য টিকিট কাটার যে ব্যবস্থা আছে, তাতেও বিঘ্ন হতে পারে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাঁরা দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন। রাত সাড়ে এগারোটা নাগাদ চালু করা হয় বিদ্যুত্সংযোগ। শুরু হয় জরুরি বিভাগের কাজ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,  অগ্নিকাণ্ডে রোগী, কর্মী বা স্বাস্থ্যকর্মীর কোনও ক্ষতি হয়নি। দ্বিতীয় তলায় নিউ ক্যাজুয়্যালটি ব্লকে থাকা রোগীদের মেন ব্লকের ম্যাকেঞ্জি ওয়ার্ডে ও ট্রমা কেয়ারে সরানো হয়েছে। 

তীব্র আতঙ্ক

শুক্রবার তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। জরুরি বিভাগের সামনে ভিড় করেন উদ্বিগ্ন রোগীর আত্মীয়-পরিজনরা। খবর ছুটে আসে দমকলের ১০টি ইঞ্জিন। বন্ধ করে দেওয়া হয় পুরো বিল্ডিংয়ের বিদ্যুত্সংযোগ। বন্ধ হয়ে যায় জরুরি বিভাগের কাজ।  খবর পেয়ে রাতেই হাসপাতালে আসেন মুখ্যসচিব। আসেন সিপি বিনীত গোয়েল, মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম ও তৃণমূল বিধায়ক মদন মিত্র। 

                                                                                              

আরও পড়ুন :

জেলায় জেলায় শীতের কাঁপুনি, সারা রাজ্যে কোথায় তাপমাত্রা কত নামল? কলকাতায় কেমন ঠান্ডা?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, দ্বিতীয় স্থানে কংগ্রেস, 'বিরোধীরা অবলুপ্ত, ডায়নোসরের বংশধর', বললেন বিজেপি প্রার্থী
নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, দ্বিতীয় স্থানে কংগ্রেস, 'বিরোধীরা অবলুপ্ত, ডায়নোসরের বংশধর', বললেন বিজেপি প্রার্থী
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
Nandigram By Election: পঞ্চম রাউন্ডের গণনা শেষে সেলিব্রেশন শুরু নন্দীগ্রামে, ৪১ হাজারের বেশি ভোট এগিয়ে রয়েছেন হাসিরানি রথ
পঞ্চম রাউন্ডের গণনা শেষে সেলিব্রেশন শুরু নন্দীগ্রামে, ৪১ হাজারের বেশি ভোট এগিয়ে রয়েছেন হাসিরানি রথ

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget