এক্সপ্লোর

Narkeldanga Fire: নারকেলডাঙায় অগ্নিকাণ্ড, শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে দায়ের FIR, রড দিয়ে মাথা ফাটানোর অভিযোগ

Kolkata News: শনিবার রাতে আগুন লেগেছিল নারকেলডাঙার খাল পাড়ের বস্তিতে। রবিবার সকালে এলাকা পরিদর্শনে যান মেয়র এবং স্থানীয় কাউন্সিলর। তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। মেয়র এলাকা ছাড়ার পর গন্ডগোল ওঠে চরমে।

আবির দত্ত, কলকাতা : নারকেলডাঙায় আগুনে মৃত্যু, পরিস্থিতি দেখতে গেলে মেয়রের সামনে বিক্ষোভ, তুলকালাম। কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শাসক দলের কাউন্সিলর সচিন কুমার সিংহর বিরুদ্ধে FIR। গতকাল মেয়র এলাকা ছাড়ার পর গন্ডগোলের প্রেক্ষিতে অভিযোগ দায়ের। রড দিয়ে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। পাল্টা  শ্লীলতাহানি, অস্ত্র সহ হামলার অভিযোগ কাউন্সিলর অনুগামীর। দু'পক্ষের অভিযোগ নেওয়া হয়েছে। তদন্তের জন্য ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

গতকাল নারকেলডাঙায় যেখানে আগুন লেগেছিল সেই জায়গা পরিদর্শন করে মেয়র চলে যাওয়ার পর উত্তেজনার পরিস্থিতি দেখা দেয়। গন্ডগোল শুরু হয়। চেয়ার ভাঙচুরের ঘটনাও দেখা যায়। নারকেলডাঙা থানায় দু'টি এফআইআর দায়ের হয়েছে বলে খবর। লিখিত অভিযোগ করা হয়েছে হায়দার নওয়াজের অনুগামীদের তরফ থেকে। ৬ জনের নাম রয়েছে এই এফআইআরে। প্রথম নামই হল কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন কুমার সিংহ। অভিযোগ, রড দিয়ে হামলা চালিয়েছেন সচিনের অনুগামীরা। এক ব্যক্তির মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ। এর পাল্টা অভিযোগ দায়ের করেছেন সচিন কুমার সিংহের অনুগামীরা। সেখানে ১১ জনের নাম রয়েছে। অভিযোগ, হায়দার নওয়াজ, পাপ্পু খান- সহ অনেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন। শ্লীলতাহানি করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, দুটো অভিযোগই নেওয়া হয়েছে। মামলা রুজু হয়েছে। ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখতে একাধিক সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ। এইসব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। গতকাল এলাকায় দীর্ঘক্ষণ উপস্থিত ছিলেন কাউন্সিলর সচিন কুমার সিংহ। তাঁর বিরুদ্ধে কালই অভিযোগ করেন হায়দার নওয়াজ। পাল্টা সচিন কুমার সিংহ অভিযোগ করেন এবং বলেন তাঁকে খুন করার চক্রান্ত দেখতে পাচ্ছেন। এরপর নারকেলডাঙা থানার সামনে ধর্না দিয়েছিলেন তিনি। পরবর্তীতে পাশে থাকার আশ্বাস দিয়ে এলাকা ছাড়েন কাউন্সিলর। 

এর পরে মেয়র যখন ঘটনাস্থল পরিদর্শন করে গাড়ি নিয়ে বেরিয়ে যান তারপরেই শুরু হয় সংঘর্ষ। এর আঁচ পাওয়া গিয়েছিল আগেই। মেয়রের উপস্থিতিতেই শাসক দলের কাউন্সিলরের বিরোধীতা করে স্লোগান ওঠে। পাল্টা স্লোগান দেন কাউন্সিলরের অনুগামীরাও। এরপর মেয়র চলে যেতেই চেয়ার ভাঙা, ধাওয়া করা, হাতাহাতি- এসব শুরু হয়। উত্তেজনার পারদ ওঠে চরমে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নারকেলডাঙা থানায় দু'টি অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।  

শনিবার ৮ ফেব্রুয়ারি রাত ১০টা নাগাদ আগুন লেগেছিল নারকেলডাঙার খাল পাড় সংলগ্ন বস্তিতে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে ৩০টিরও বেশি ঝুপড়ি। স্থানীয়দের অভিযোগ দমকলবাহিনী দেরিতে আসাতেই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি তাঁদের এও অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর তোলা নিয়ে খাল পাড়ে তৈরি করেছিলেন গুদাম। সেই গুদাম থেকেই আগুন লেগেছে বলে অভিযোগ। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget