এক্সপ্লোর

IAS WBCS Transfer: SIR ঘোষণার মধ্যেই রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল! একদিনে ৫২৭ জন আমলার বদলি

একদিনে বদলি করে দেওয়া হল ৭০ জন IAS ও WBCS অফিসারকে। যার মধ্যে রয়েছেন ১৪ জন জেলাশাসক, ২২ জন অতিরিক্ত জেলাশাসক

কলকাতা: বিরোধী দলনেতা যখন বারবার বিএলওদের একাংশের শাসক-যোগের অভিযোগ তুলছেন, ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘোষণার ঠিক আগে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। SIR ঘোষণার মধ্যেই রাজ্যের আরও আমলার বদলি।                            

একদিনে বদলি করে দেওয়া হল ৭০ জন IAS ও WBCS অফিসারকে। যার মধ্যে রয়েছেন ১৪ জন জেলাশাসক, ২২ জন অতিরিক্ত জেলাশাসক, ১৫ জন সাব ডিভিশনাল অফিসার (SDO), ও ১০ জন অফিসার অন স্পেশাল ডিউটি (OSD)। ২৪ অক্টোবরের নবান্নের নির্দেশিকা অনুযায়ী, জেলাশাসক বদল করা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, কোচবিহার, দার্জিলিং, মালদা, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর ও কালিম্পঙের।                                    

কোচবিহারের জেলাশাসককে বদলি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। দার্জিলিঙের জেলাশাসককে পাঠানো হয়েছে মালদার জেলাশাসক করে। অন্যদিকে, মালদার জেলাশাসককে বদলি করে পাঠানো হয়েছে পাশের জেলা মুর্শিদাবাদে। এরই পাশাপাশি, একাধিক অতিরিক্ত জেলাশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসকের। অনেক জেলাশাসককে আবার বদলি করা হয়েছে বিভিন্ন দফতরের স্পেশাল সেক্রেটারি পদে।

অন্যদিকে, বেশিরভাগ SDO-কেই বদলি করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক পদে। SDO-র দায়িত্ব পেয়েছেন একাধিক OSD। একই সঙ্গে, বদলির নির্দেশ দেওয়া হয়েছে ৪৫৭ জন WBCS অফিসারকে। 

সরকার দাবি করছে এটা রুটিন বদলি। কিন্তু, SIR ঘোষণার ঠিক আগে, আমলাস্তরে এই ব্যাপক রদবদলকে কোনওভাবেই রুটি বলে মানতে নারাজ বিরোধীরা। কারণ গোটা নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে জেলাশাসকদের গুরুত্ব অপরিসীম। জেলাস্তরে জেলাশাসকরাই জেলা নির্বাচনী আধিকারিক বা DEO-র দায়িত্ব সামলান। 

এদিকে এই একের পর এক আমলার বদলি, প্রতিবাদে কমিশনকে বিজেপির চিঠি। 'SIR ঘোষণার পরেও একের পর DM, ADM, SDO, BDO-দের বদলি। বদলি করা অফিসারদের অধিকাংশই SIR-এর কাজে যুক্ত। নির্বাচন কমিশনের গাইডলাইন না মেনে অনৈতিকভাবে বদলি', নির্বাচন কমিশনের পদক্ষেপ চেয়ে চিঠি দিল বঙ্গ বিজেপি।                  

এর পাশাপাশি, এসআইআর ঘোষণার পরে আরও কোনও প্রশাসনিক রদবদল করা যাবে না। কিছু করতে চাইলে অনুমতি নিতে হবে কমিশনের। জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। 

সেরা শিরোনাম

Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget