এক্সপ্লোর

KMC: বর্ষায় যাদবপুর-বেহালায় জল জমলে পদ ছাড়বেন, চ্যালেঞ্জ পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদের

আত্মবিশ্বাসের সুরে কলকাতা পুরসভার  নিকাশি বিভাগের মেয়র পারিষদ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এবারও বর্ষায় যাদবপুর, বেহালায় জল জমলে তিনি আর পদে থাকবেন না। 

অনির্বাণ বিশ্বাস, প্রবীর চক্রবর্তী ও ঝিলম করঞ্জাই, কলকাতা: এ বছরও বর্ষায় যাদবপুর (Jadavpur)-বেহালায় (Behala) দীর্ঘ দিন জল জমে থাকলে তিনি আর পদে থাকবেন না। শহরের একাধিক খাল সংস্কারের কাজ পরিদর্শনের পর চ্যালেঞ্জের সুরে এ কথা জানিয়েছেন পুরসভার (KMC) নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং। পুরসভা সূত্রে খবর, কলকাতার জল জমার সমস্যা ও তার প্রতিকারের উপায় নিয়ে বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে নবান্নে (Nabanna)।  

গতবছর বর্ষায় বেহালা ও যাদবপুরের কয়েকটি এলাকায় বেশ কিছুদিন ধরে জমে ছিল জল। এর জেরে দুর্ভোগ পোহাতে হয়েছে বাসিন্দাদের। গতবারের জল-যন্ত্রণার যাতে এই বর্ষায় পুনরাবৃত্তি না হয় তার জন্য তত্‍পর কলকাতা পুরসভা। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।    

আত্মবিশ্বাসের সুরে কলকাতা পুরসভার  নিকাশি বিভাগের মেয়র পারিষদ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এবারও বর্ষায় যাদবপুর, বেহালায় জল জমলে তিনি আর পদে থাকবেন না। 

কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংহর কথায়, এবার যাদবপুর, বেহালায় জল জমলে দায়িত্ব সহকারে বলছি, আমি আর পদে থাকব না। কলকাতা পুরসভা সূত্রে খবর, 
কলকাতার বৃষ্টির জমা জলের ৩৫ শতাংশ গিয়ে পড়ে গঙ্গায়।  ৬৫ শতাংশ পড়ে বিদ্যাধরী নদীতে।

যে সব খাল দিয়ে শহরের জমা জল গঙ্গা ও বিদ্যাধরীতে গিয়ে পড়ে, তার অবস্থা কেমন সেটাই খতিয়ে দেখছে কলকাতা পুরসভা। শনিবার কসবা, মুকুন্দপুর, ইএম বাইপাস, যাদবপুর  এলাকায় খালগুলির কী অবস্থা, পলি তোলার কাজ কেমন হচ্ছে, তা খতিয়ে দেখলেন পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং। পাশাপাশি খালের অবস্থা নিয়ে কথা বলেন সেচ দফতর ও KMDA-র আধিকারিকদের সঙ্গে।  

কলকাতা ও সংলগ্ন এলাকায় ২৭টি খাল রয়েছে। পুরসভা সূত্রে খবর, বর্ষায় জল জমার সমস্যা এড়াতে জোর দেওয়া হচ্ছে খাল সংস্কারের ওপর। ইএম বাইপাসে যারা মেট্রোর রেলের কাজ করছে সেই রেল বিকাশ নিগম ও পুরসভার আধিকারিকরা এদিনও  বিভিন্ন খাল পরিদর্শন করেন। মেট্রোর কাজের জন্য কোন খালে মাটি পড়ছে, কোন খালে কতটা পলি তোলা হয়েছে, সে সবই পরিদর্শন করেন তাঁরা।  

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ওরা পরিদর্শন করেছে । রিপোরট দেবে > সেই রিপোর্ট দেখে আমরা ব্যবস্থা নেব। দেখুন, ম্যাজিক তো হবে না। এত বছর জল জমার সমস্যা। খিদিরপুরে জল জমছে না।

কলকাতা পুরসভা সূত্রে খবর, কলকাতার কোন খালে পলি তোলা হয়েছে, কোথায় কাজ চলছে, কোথায় এখনও হয়নি সে সব নিয়ে বইয়ের আকারে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে নবান্নে। শহরে জল জমার সমস্যা, তার প্রতিকারই বা কী,  শহরে কতগুলি পাম্পিং স্টেশন কীভাবে কাজ করে, সেই তথ্যও দেওয়া হয়েছে নবান্নকে। 

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Nandigram By Election 2026: উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
Debjit On Kunal Ghosh: BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
Kunal Ghosh Car Attack: কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..
কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..

ভিডিও

Gyanesh Kumar News | মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে ক্রমশ এক মঞ্চে আসছে বিরোধীরা
CJP Protest | ২রা অক্টোবর মুম্বই থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছে CJP
RSS Building Inauguration | নিউটাউনে উদ্বোধন হল RSS-এর নতুন অত্যাধুনিক ভবনের। নাম 'কেশব স্মৃতি'
West Bengal Government News | কীভাবে বাড়বে রাজ্যের আয়, কমবে ঋণের বোঝা? | ABP ANANDA LIVE
Mamata Attacks BJP | বিরোধীদের ওপর পুলিশি অত্যাচার থেকে শুরু করে নারী নির্যাতন, আক্রমণ করলেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget