এক্সপ্লোর

Md Selim : 'বিজেপি নেতা', টেট পাস না করেও অনুব্রত-কন্যার সঙ্গে চাকরি তুতো ভাইয়ের ? তোপ সেলিমের

Anubrata Mondal : সুমিত মণ্ডলকে বীরভূমে বিজেপি যুব মোর্চার সম্পাদক বলেও দাবি করেছেন মহম্মদ সেলিম।

কলকাতা : তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আত্মীয় সুমিত মণ্ডল বীরভূমে বিজেপির যুব মোর্চার সম্পাদক। চাকরি চুরি-বিতর্কের মাঝে এই দাবি করে তৃণমূল ও বিজেপিকে এক সারিতে রেখে আক্রমণ শানাল সিপিএম। সিপিএমের রাজ্য সম্পাদক, মহম্মদ সেলিম ফেসবুকে ছবি পোস্ট করে দাবি করেছেন, টেট পাস না করেও অনুব্রত মণ্ডলের মেয়ের সঙ্গে তাঁর তুতো ভাই সুমিত মণ্ডলও প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। সুমিত মণ্ডলকে বীরভূমে বিজেপি যুব মোর্চার সম্পাদক বলেও দাবি করেছেন মহম্মদ সেলিম (Md. Selim)।

কী বলছে বিজেপি ?

এনিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "যে সুমিতের নাম বলছেন, তিনি বহু আগে বিজেপিতে একবার এসেছিলেন। তার পরে তাঁর কোনও চিহ্নই নেই। সেটাও প্রায় ছয়-সাত বছর আগের কথা। দুই-তিন মাসের জন্য এসেছিলেন। তার পরে বিজেপির আর কোনও কিছুতে ছিলেন না। অতএব, আমাদের ওপর যে দায় চাপানোর চেষ্টা হচ্ছে, সেটা পরিকল্পনামাফিক।" 

আরও পড়ুন ; নিয়োগ দুর্নীতিকাণ্ডে কাদের হাজিরার নির্দেশ হাইকোর্টের? অনুব্রত-কন্যাকেও তলব

বাম আমলেও নেতাদের আত্মীয়রা চাকরি পেতেন, সব বিষয়েই তদন্ত হোক, মন্তব্য তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। তিনি বলেন, "সিপিএম যখন ক্ষমতায় ছিল, তখন তাদের যত বড় বড় নেতা, তাঁদের যত আত্মীয়-স্বজন সবাই তো এখনও সরকারি চাকরি করেন। আমি নাম বলতে চাইছি না। যত বড় বড় সিপিএম নেতা আছেন তাঁদের বাড়ির সমস্ত লোকজন সরকারি কর্মচারী। সেগুলো তখন সামনে আসেনি। আজ যে কথা সিপিএম বলেছে, সেই জিনিসেরও তদন্ত হওয়া দরকার।" 

এই বিতর্কের মাঝে আগে সক্রিয় বিজেপি করতেন বলে জানিয়েছেন সুমিত মণ্ডল। টেট-দুর্নীতির অভিযোগ নিয়ে আদালতেই জবাব দেবেন বলে জানালেন অনুব্রতর আত্মীয়। তিনি বলেন, "যেটা দেখতে পাচ্ছি, একটাতে অমিতাভ চক্রবর্তীর সঙ্গে ছবি আছে। আমি তো সক্রিয় বিজেপি করতাম। সেই মুহূর্তে বিজেপি নেতাদের সাথে আমার ছবি থাকতেই পারে। গতকাল সংবাদ মাধ্যমকে আমার বিভিন্ন নথি, সার্টিফিকেট দেখিয়েছি। যে আমি টেট উত্তীর্ণ হয়েছি। সেই ডকুমেন্টও আমার কাছে আছে। বাকিটা গিয়ে দেখাব।"

প্রসঙ্গত, টেট (TET) পাস না করেই, শিক্ষকতার চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে  অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল এবং তাঁর ৫ ঘনিষ্ঠের বিরুদ্ধে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget