এক্সপ্লোর

Medicine Price Hike Protest :  ' মোদিকে নাম পে ওষুধ দে দে বাবা ' ... ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ

TMC Protest : গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে, থালায় প্রেসক্রিপশন নিয়ে রাজপথে ওষুধ ভিক্ষা যুব তৃণমূল কর্মীদের। 

কলকাতা : পেট্রোলের দাম বাড়ানো হচ্ছে । ডিজেলের দাম বাড়ানো হচ্ছে । রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একলাফে ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে । সেই সঙ্গে ওষুষপত্রের দাম বাড়ার সম্ভাবনাও প্রবল। বিভিন্ন অতি প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রায় সাড়ে আটশো রকমের অত্যাবশ্যক ওষুধের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 ' মোদিকে নাম পে ওষুধ দে দে বাবা '

এই পরিস্থিতিতে আগেও ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামে তৃণমূল।  আবারও রবিবার তারা পথে নামল। গলায় অভিনব প্ল্যাকার্ড। ' মোদিকে নাম পে ওষুধ দে দে বাবা '  - গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে, থালায় প্রেসক্রিপশন নিয়ে রাজপথে ওষুধ ভিক্ষা যুব তৃণমূল কর্মীদের। জীবনদায়ী ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতায় এদিন পথে নামে তৃণমূলের যুব সংগঠন। বিজেপি রাজ্য দফতর মুরলীধর সেন লেনের সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজনে পুলিশ অনুমতি না দেওয়ায়, বিজেপি রাজ্য অফিসের কাছেই সেন্ট্রাল অ্যাভিনিউতে এই অভিনব কর্মসূচি পালন করে যুব তৃণমূল।

ওষুধের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সার ও রসায়নমন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি একটি মূল্যায়ন রিপোর্ট প্রকাশ্যে এনেছে। তাতে বলা হয়েছে, গত আর্থিক বছরে পাইকারি মূল্যবৃদ্ধির হারের সূচক ১০.৮ শতাংশ বেড়েছে। এর ফলে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দেওয়া হচ্ছে সহযোগী সংস্থাগুলিকে। এদিকে, দীর্ঘদিন ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির দাবি তুলছিল, সামগ্রিকভাবে অন্যান্য জিনিসপত্রের মতো ওষুধ তৈরির কাঁচামালের দামও বেড়েছে। তাই যেহেতু কেন্দ্র বিভিন্ন ওষুধের দাম বেঁধে রাখায় লোকসান হচ্ছে বলে দাবি করেছিল ওষুধ সংস্থাগুলি। এই প্রেক্ষাপটেই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির একটি মূল্যায়ন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ওষুধের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন জ্বর, সংক্রমণ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, চর্মরোগ ও রক্তশূন্যতার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম বাড়বে। এর মধ্যে রয়েছে প্যারাসিটামল, ফেনোবারবিটোন, ফেনিটোইন সোডিয়াম, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড এবং মেট্রোনিডাজলের মতো ওষুধ। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget