এক্সপ্লোর

Illegal Sand Mining: মেদিনীপুর থেকে উদ্ধার টাকার পাহাড়! বালি ব্যবসায়ীর বাড়িতে এত এত নোটের বান্ডিল!

ED on Illegal Sand Mining: ED সূত্রে দাবি, বালি খাদান লিজ নিয়ে বেআইনিভাবে বেশি পরিমাণ বালি তোলা হয়েছে। আর এভাবেই বিরাট অঙ্কের টাকা নয়ছয় হয়েছে।

প্রকাশ সিনহা, কলকাতা: রাজ্য সরকারের অনুমোদনপ্রাপ্ত বালি খাদান। সেখান থেকে রাজস্ব আসে রাজ্য সরকারের ভাণ্ডারে। অথচ, সেই বালি খাদান থেকেই যখন অতিরিক্ত বালি তুলে পাচারের অভিযোগ উঠেছে, তখন পুলিশ শুধুমাত্র FIR করেই ক্ষান্ত দিয়েছে বলে অভিযোগ। এবার পুলিশের দায়ের করা FIR-এর ভিত্তিতেই, ECIR রুজু করে, বালি পাচারের তদন্তে নামতে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা জানতে চাইছে, সেটা হল,  অবৈধ বালি পাচারের টাকা কাদের ঘরে গেছে? 

ED সূত্রে দাবি, বালি খাদান লিজ নিয়ে বেআইনিভাবে বেশি পরিমাণ বালি তোলা হয়েছে। আর এভাবেই বিরাট অঙ্কের টাকা নয়ছয় হয়েছে। ED এখন জানতে চাইছে, বেআইনিভাবে বালি পাচারের মুনাফা কি GD মাইনিং প্রাইভেট লিমিটেডের ঘরে গেছে? এই টাকা কি কোনও প্রভাবশালীর কাছেও পৌঁছেছে? বিভিন্ন হাত ঘুরে কি কালো টাকা সাদা করা হয়েছে?

সেই তল্লাশি করতে গিয়ে এবার মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়িতে পাওয়া গেল টাকার পাহাড়। বালি ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার ৬৪ লক্ষ টাকা, এমনটাই খবর ইডি সূত্রে। প্রায় ১৪ ঘণ্টা ইডি তল্লাশি বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে। বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় রাখা ছিল নোটের বান্ডিল, খবর ইডি সূত্রে। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

সোমবার এই কারবারে মুনাফা কতটা, তা আন্দাজ করা যায় গোপীবল্লভপুরের নয়াবসানে GD মাইনিং প্রাইভেট লিমিটেডের কর্মী শেখ জহিরুল আলির এই বাড়ি দেখলেই। যিনি কিনা একসময়ে সাইকেল মিস্ত্রি ছিলেন। আজ তিনি এই অট্টালিকার মালিক।                                                

সূত্রের খবর, প্রথমে সাইকেল সারাতেন জহিরুল। পরে ভিলেজ পুলিশের কাজ পান। ED সূত্রে দাবি, এদিন সেই জহিরুলের বাড়ি থেকে ১২ লক্ষ টাকা উদ্ধার হয়। সূত্রের দাবি, কয়েক মাস আগে বর্ধমান রেঞ্জে জাতীয় সড়কে কয়েকটি বালি বোঝাই ট্রাক আটক করে পুলিশ। কাগজপত্র দেখতে চাইলে, GD মাইনিংয়ের জাল নথি দেখানো হয়। তার ভিত্তিতে বর্ধমানের থানায় FIR দায়ের করে পুলিশ।

স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে পুর নিয়োগ। ED-CBI-এর তদন্তে সামনে এসেছে অনেক প্রভাবশালীর কীর্তিকলাপ। বালি পাচারের ক্ষেত্রেও কি আসবে তেমন কোনও নাম?                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget