এক্সপ্লোর

Civic Volunteer: মেমারিতে বালির ট্রাক আটকে তোলাবাজি, গ্রেফতার ২ 'তোলাবাজ' সিভিক ভলান্টিয়ার

Memari Civic Volunteer: অভিযোগ, বালির ট্রাক আটকে তোলাবাজি করছিলেন ২ সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। শুধু তাই নয়, তোলাবাজির পাশাপাশি হুমকিও দেওয়ার অভিযোগ ওঠে।

বর্ধমান: আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer) দেওয়া যাবে না। সার্কুলার দিয়ে স্পষ্ট জানাল রাজ্য পুলিশ (West Bengal Police)। কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশ মেনে জারি করা হল সার্কুলার (Circular)। এদিকে সরকারি নির্দেশিকার মধ্যেই 'তোলাবাজ' সিভিক ভলান্টিয়ার গ্রেফতার।

অভিযোগ, বালির ট্রাক আটকে তোলাবাজি করছিলেন ২ সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। শুধু তাই নয়, তোলাবাজির পাশাপাশি হুমকিও দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই রাজকুমার মান্না, আশিকুল রহমান নামে ২ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তোলা চেয়ে হুমকি, না দেওয়ায় টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। 

এদিকে, হাওড়ার আনিস খানের মৃত্যু থেকে গল্ফগ্রিনে মারধরের জেরে যুবকের মৃত্যুর অভিযোগ, কখনও পিকআপ ভ্যানের চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ বিভিন্ন সময়, সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নানা ধরনের এক্তিয়ার বর্হিভূত কাজ, দাদাগিরি, জুলুমবাজির অভিযোগ উঠেছে।                                                                

এই প্রেক্ষাপটে শুক্রবার সার্কুলার জারি করে কোন কোন কাজে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করা যাবে। তা নিয়ে স্পষ্ট জানিয়ে দিল রাজ্য পুলিশ। সার্কুলারে বলা হয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়াররা।                

আরও পড়ুন, নবরাত্রিতে চাঁদ-শুক্রর অবস্থান 'অলৌকিক'! দেবী চন্দ্রঘণ্টার কপালে টিপের দৃশ্যই ফুটে উঠল আকাশে?

বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিভিক ভলান্টিয়াররা পুলিশের সাহায্যকারীর ভূমিকায় থাকবেন। তবে আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারকে দেওয়া যাবে না।                                                    

সম্প্রতি প্রাইমারি সকুলের পড়ুয়াদের পড়াবেন সিভিক ভলান্টিয়াররা। সম্প্রতি বাঁকুড়া পুলিশের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার পিছু হঠলেও, এই প্রকল্প বাতিল করেনি। এর মধ্যেই এবার সার্কুলার জারি করে কোন কোন কাজে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করা যাবে তা জানিয়ে দিল ভবানী ভবন। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
KMC Election : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
থমকে গেলো পুরো নির্বাচন ! আদালতের বড় নির্দেশ
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Abhishek Banerjee: ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..
ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..

ভিডিও

Ritesh Tiwari: 'BJP প্রার্থী হতে টাকার প্রস্তাব TMC কাউন্সিলরের, আছে প্রমাণও',বিস্ফোরক রীতেশ তিওয়ারি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget