এক্সপ্লোর

Howrah Metro:ডিসেম্বর থেকেই কি মেট্রো চড়ে পৌঁছনো যাবে হাওড়ায়?

Metro Service To Howrah:ডিসেম্বর থেকেই কি মেট্রোয় চড়ে হাওড়া পৌঁছনো যাবে? কেএমআরসিএল জানাল, এপ্রিলেই এই রুটে হতে পারে ট্রায়াল রান।বউবাজারে তৈরি করা হচ্ছে ইভ্যাকুয়েশন স্যাফ্ট।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ডিসেম্বর (December 2023) থেকেই কি মেট্রোয় (Metro) চড়ে হাওড়া (Howrah) পৌঁছনো যাবে? কেএমআরসিএল (KMRCL) জানাল, এপ্রিলেই এই রুটে হতে পারে ট্রায়াল রান। তিনটি ক্রস প্যাসেজ তৈরির সিদ্ধান্ত বাতিল করে বউবাজারে তৈরি করা হচ্ছে ইভ্যাকুয়েশন স্যাফ্ট। পুনর্নির্মাণ করা হবে বেশ কিছু ক্ষতিগ্রস্ত বাড়িরও। সব কিছু ঠিকঠাক চললে কি ডিসেম্বরেই মেট্রো পরিষেবায় জুড়বে হাওড়া?

কী জানা গেল?
সামনের মাসেই এই রুটে ট্রায়াল রানের ভাবনা-চিন্তা করছে KMRCL। ইতিমধ্যেই বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ করেছে KMRCL. এবার সেখানে অস্থায়ী লাইন পাতার পরিকল্পনা করছে তারা। এই কংক্রিট বেডের ওপর লাইন পাতা হলে, ট্রায়াল রানের জন্য এই অংশের ওপর দিয়ে রেক নিয়ে যাওয়া যাবে এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত। কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর হরিনাথ জসওয়াল জানালেন, পরের মাস থেকে ট্রায়াল রান হওয়ার কথা। আগামী ডিসেম্বর থেকে যাতে পরিষেবা শুরু করা যায়, সেটি দেখা হবে। প্রসঙ্গত, 
ক্রস প্যাসেজ তৈরির সময়ই বউবাজারে বিপর্যয় ঘটেছিল। KMRCL সূত্রে খবর, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আপাতকালীন পরিস্থিতিতে যাত্রীদের বের করার জন্য ৮টি ক্রস প্যাসেজ তৈরির কথা ছিল। এর মধ্যে ৩টি ক্রস প্যাসেজ তৈরি হয়ে গিয়েছে। একটির কাজ চলছে। আরও ৩টি ক্রস প্যাসেজ তৈরি করা বিপজ্জনক বলে বাতিল করা হয়েছে। এই সমস্যা কাটাতে বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে ইভ্যাকুয়েশন স্যাফ্ট। তার জন্য দুর্গাপিতুরি লেনে ১৪৪০ স্কোয়ার ফুটের জায়গা দেখা হয়েছে। এদিকে, KMRCL জানিয়েছে, প্রাথমিকভাবে মেট্রোর কাজের জন্য দুর্গাপিতুরি লেন, স্যাকরা পাড়া লেন সহ বউবাজারের ক্ষতিগ্রস্ত ২৩ টি বাড়ি পুনর্নির্মাণের কাজও শুরু হচ্ছে। ইতিমধ্যেই তার জন্য টেন্ডার ডাকা হয়েছে। 

বিপর্যয় বার বার...
গত অক্টোবরে দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে একাধিক বাড়িতে বড় বড় ফাটল দেখা যায়। ঘটনার দিন ভোরে এই ফাটল স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে  ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। অল্প সময়ের মধ্যেই ১০টি বাড়ি খালি করে দেওয়া হয়। এলাকায় মোতায়েন হয় পুলিশ। ফাটল ধরা বাড়ি ফাঁকা করে দিতে বলেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে মেট্রোর প্রতিনিধিরা এলেও বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন।  

আরও পড়ুন:দোলের জন্য হাওড়া ও শিয়ালদায় বাতিল শতাধিক লোকাল

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget