এক্সপ্লোর

Metro Service: শেষ হতে চলেছে চালুর সময়সীমা, কবে শুরু হবে শিয়ালদা থেকে মেট্রো পরিষেবা?

East West Metro: ছাড়পত্র মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটিরও। কিন্তু বারবার দিন বদলেও, এখনও পর্যন্ত চালুই হল না ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শেষ হতে চলেছে ফুলবাগান (Phoolbagan) থেকে শিয়ালদা (Sealdah) পর্যন্ত মেট্রো (Metro) চালুর সময়সীমা। অথচ এখনও শুরুই হল না পরিষেবা। কবে হবে, তা নিয়ে ধোঁয়াশায় মেট্রো কর্তৃপক্ষ।   

কবে চালু শিয়ালদা মেট্রো? প্রস্তুতি সারা। যাবতীয় পরিকাঠামোগত কাজও শেষ। ছাড়পত্র মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটিরও (Commissioner of Railway Safety)। কিন্তু বারবার দিন বদলেও, এখনও পর্যন্ত চালুই হল না ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা। অথচ ২.৩ কিলোমিটার এই পথ চালু করতে হলে মেট্রো কর্তৃপক্ষের হাতে সময় রয়েছে ২৩ জুন পর্যন্ত। সূত্রের খবর, এখনও পর্যন্ত যা গতিপ্রকৃতি তাতে এই ক’দিনে ফুলবাগান-শিয়ালদা পথে মেট্রোর চাকা গড়ানোর আশা ক্ষীণই নয় অসম্ভবও।

কলকাতা মেট্রো সূত্রে খবর, শিয়ালদা পর্যন্ত পরিষেবা চালুর জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির থেকে গত ২৩ মার্চ ছাড়পত্র মিলেছিল। নিয়ম অনুযায়ী, ছাড়পত্র মেলার ৩ মাসের মধ্যে তা কার্যকর করতে হয়। যার সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। ফলে নির্ধারিত সময় ফুরিয়ে গেলে, আবার ছাড়পত্র নিতে হবে। তারপর রেল বোর্ড থেকে অনুমতি নিয়ে পরিষেবা চালু করতে হবে এখানেই প্রশ্ন উঠছে কী পদক্ষেপ করবে মেট্রো কর্তৃপক্ষ?

সূত্রের খবর, সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হতে পারে কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে। তবে তা সম্ভব না হলে, নতুন করে সব কিছু শুরু করতে হবে। বর্তমানে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ৬.৬ কিমি পর্যন্ত চলে ইস্ট ওয়েস্ট মেট্রো। যা এখনও অলাভজনক বলেই জানা গেছে। এই অবস্থায় কর্তৃপক্ষের আশা ছিল, শিয়ালদা পর্যন্ত পরিষেবা চালু হলে বাড়বে যাত্রী সংখ্যা। সেইমতো প্রস্তুতিও নেওয়া হয়। প্রথমে ঠিক ছিল পয়লা বৈশাখ সূচনা হবে শিয়ালদা মেট্রো স্টেশনের। কিন্তু পরপর বদলাতে থাকে উদ্বোধনের দিন। এরইমধ্যে ঘটে যায় বউবাজার বিপর্যয়।ফলে ফের পিছোয় সময়সীমা। আর বাস্তবে এমন পরিস্থিতি যে, ২৩ তারিখও তা কার্যকর হওয়া কার্যত অসম্ভব। কবে নতুন পথে ছুটবে মেট্রো, তারই অপেক্ষায় দিন গুনছেন বহু মানুষ।

আরও পড়ুন: Eastern Railway: পূর্বাঞ্চলে ট্রেন চালাতে আগ্রহী নয় কোনও বেসরকারি সংস্থা! চিন্তায় রেল

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : ধৃত সোমনাথ দে-কে লক্ষ্য করে 'চোর' স্লোগান
ধৃত সোমনাথ দে-কে লক্ষ্য করে 'চোর' স্লোগান
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Train Cancelled: নিউ ফারাক্কায় রেললাইনে ধস, আজ বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন, ঘুরিয়ে চালানো হচ্ছে বেশ কিছু মেল-এক্সপ্রেস
নিউ ফারাক্কায় রেললাইনে ধস, আজ বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন, ঘুরিয়ে চালানো হচ্ছে বেশ কিছু মেল-এক্সপ্রেস

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
যুক্তি তক্কো পর্ব ১ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
Suvendu Adhikari:'ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?' কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI News : সুদীপ-কাকলিদের আর্জি মানলেন লোকসভার স্পিকার | তৃণমূলত্যাগী ২০জন সাংসদকে ৩ সপ্তাহ সময়।
RG Kar Case: RG কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Smriti Mandhana: হংকংয়ের বিরুদ্ধে অনবদ্য শতরানে দুই কিংবদন্তিকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা
হংকংয়ের বিরুদ্ধে অনবদ্য শতরানে দুই কিংবদন্তিকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা
Weather Update: সেপ্টেম্বরে প্রথম সপ্তাহেও থামার নাম নেই বৃষ্টির, একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, জারি সতর্কতা
সেপ্টেম্বরে প্রথম সপ্তাহেও থামার নাম নেই বৃষ্টির, একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, জারি সতর্কতা
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Embed widget