এক্সপ্লোর

Mimi Chakraborty : হেনস্থার কথা মিথ্যে ! মিমিকেই কাঠগড়ায় তুলছেন উদ্যোক্তারা, পাল্টা বিরাট অভিযোগ

Mimi Chakraborty Harassment : আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মিমি। আর এবার  বনগাঁ থানায় অভিযোগ জানালেন অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।

সমীরণ পাল, বনগাঁ: গতবছর পূর্ব মেদিনীপুরের বেসরকারি স্কুলে অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে। তা নিয়ে খুনের চেষ্টার ধারায় মামলা পর্যন্ত হয়। আর এবার হেনস্থার শিকার মিমি চক্রবর্তী। উত্তর ২৪ পরগনার বনগাঁর অনুষ্ঠানে গান গাইতে ওঠার পর তাঁকে জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি নিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মিমি। আর এবার  বনগাঁ থানায় অভিযোগ জানালেন অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।

মিমির সঙ্গে কী ঘটেছিল? 
অভিনেত্রী অভিযোগ জানিয়েছেন, অনুষ্ঠানের মাঝেই মঞ্চ থেকে তাঁকে নেমে যেতে বলেন আয়োজকরা। এই ঘটনাটির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মিমির অভিযোগ ছিল, 'আমাকে সদ্যই বনগাঁর নয়া গোপালগুঞ্জ যুবক সংঘ ক্লাবে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে অনুষ্ঠান করার সময়ে, মাঝপথে আমায় হঠাৎ বলা হয় মঞ্চ ছেড়ে বেরিয়ে চলে যেতে। আমাকে আগে থেকে এই বিষয়ে একেবারেই কিছু বলা হয়নি। হঠাৎ, একেবারে দর্শকদের সামনে আমাকে এসে বলা হয় মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে।'

কী বলছেন আয়োজকরা ?       
পাল্টা উদ্যোক্তাদের পাল্টা দাবি, রাত সাড়ে ১০টায় আসার কথা ছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীর। কিন্তু তিনি আসেন ১১টা ৪৫ নাগাদ। কিন্তু অনুষ্ঠানের পুলিশ পারমিশন রাত ১২টা পর্যন্ত থাকায়, ১২টা ১০ নাগাদ সম্মানের সঙ্গে মিমি চক্রবর্তীকে অনুষ্ঠান শেষ করতে বলা হয়। এমনকী তাদের আরও অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তীর লেখা সমস্ত অভিযোগ আসলে বনগাঁরই অপমান।            

কী ঘটেছিল লগ্নজিতার সঙ্গে ? 
গত মাসে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের স্কুলে  সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে, যা ঘিরে শিল্পীমহলেও ওঠে প্রতিবাদের ঝড়। গায়িকার অভিযোগ ছিল, ভগবানপুরের সাউথপয়েন্ট পাবলিক স্কুলের অনুষ্ঠানে গিয়ে, 'জাগো মা’ গানটি গাওয়ার পর, দর্শকাসন থেকে মঞ্চে উঠে আসেন অভিযুক্ত মেহবুব মল্লিক। এমনকী গায়িকাকে উদ্দেশে করে মারধরও করতে উদ্যত হন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে, গ্রেফতার করা হয়, অভিযুক্ত স্কুলের মালিক মেহবুব মল্লিককে। এই ঘটনা নিয়ে যথেষ্ট সরব হয় শিল্পী মহল কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই আবার এক শিল্পী হেনস্থার অভিযোগ।                 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget