এক্সপ্লোর

Abhishek Banerjee Rally : অভিষেকের নবজোয়ারে রক্ষীদের ধাক্কা, আহত খোদ মন্ত্রীই !

Security Arrangement for Abhishek Banerjee : জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পান অভিষেক। যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই, নিরাপত্তার কড়া বন্দোবস্ত করা হচ্ছে।

কাঁথি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ারে (Nabojoar) তুমুল বিশৃঙ্খলা, মন্ত্রীকেই রক্ষীদের ধাক্কা ! কাঁথির মুকুন্দপুরে ‍র‍্যালি করছেন অভিষেক। সেখানেই ধাক্কা মেরে অখিল গিরিকে সরিয়ে দিলেন রক্ষীরা ! অভিষেকের নবজোয়ারে রক্ষীদের ধাক্কায় কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri) আহত হয়েছেন বলে খবর !

জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পান অভিষেক। যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই, নিরাপত্তার কড়া বন্দোবস্ত করা হচ্ছে। অভিষেকের নিরাপত্তায়, মোতায়েন করা হচ্ছে প্রচুর পুলিশ। নিরাপত্তার এই বহর নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন ট্যুইটে বিরোধী দলনেতা লেখেন, 'প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। এটাকেই দেশের সর্বোচ্চ নিরাপত্তা ভেবে থাকলে ভুল ভাবছেন। ভাইপো প্রোটেকশন গ্রুপের দিকে তাকান। মুখ্যমন্ত্রীর ভাইপোর নিরাপত্তায় একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশ কর্মী মোতায়েন। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তুলনা করা যেতে পারে। বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাতার অবনতি হচ্ছে। গতমাসেই বিস্ফোরণে মহিলা-শিশু সহ বহু প্রাণহানি হয়েছে। রাজনৈতিক খুন সহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। দক্ষিণবঙ্গের থানাগুলি প্রায় খালি, একজনের রাজনৈতিক সফরের রাস্তা পাহারা দিচ্ছে পুলিশ। স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। তাদের অগ্রাধিকার শুধুমাত্র একজনের নিরাপত্তা। শেষপর্যন্ত বাংলার মানুষ নিরাপত্তাহীন, চরম কিছু ঘটার অপেক্ষা করছেন।' 

গত শুক্রবারই ঝাড়গ্রামের (Jhargram) গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। পুলিশের দায়ের করা অভিযোগ অনুযায়ী, সেদিন বিকেল চারটে পঁয়ত্রিশেই জমায়েতের খবর এসেছিল। আর অশান্তি বাধে সন্ধে সাতটা পঁচিশে। ফলে প্রশ্ন উঠছে, প্রায় তিন ঘণ্টা সময় পেয়েও কেন গন্ডগোল আটকাতে পারল না পুলিশ ? অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় জেড প্লাস নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তায় এত বড় ফাঁক থেকে গেল কী করে ?

এই ঘটনার পর যাতে অভিষেকের নিরাপত্তায় আর কোনও খামতি না থাকে সম্ভবত সেই কারণেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, এমনই বলছে ওয়াকিবহাল মহল। এদিকে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার আরও এক কুড়মি আন্দোলনকারী। অভিযুক্ত বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি তৃণমূলের। মানতে নারাজ গেরুয়া শিবিরের। বুধবার সকালে, ঝাড়গ্রামের বংশীমোড় থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ধৃত জয় মাহাতোকে ৬ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget