এক্সপ্লোর

Kolkata News: তীব্র গরমের মধ্যে লোডশেডিং, দায়ী মানুষের অসচেতনতা, মন্তব্য বিদ্যুৎমন্ত্রীর

তীব্রতাপে পুড়ছে বাংলা। পাখার হাওয়াতেও শুকোতে চাইছে না ঘাম। এসি চালিয়ে, যে একটু জিরোবেন, তারও উপায় নেই।কাটা ঘায়ে নুনের ছিটের মতো, শুরু হয়েছে লোডশেডিং-এর যন্ত্রণা।

কলকাতা: রাজ্যে বিদ্যুতের অভাব নেই, অভাব রয়েছে সচেতনতার। তীব্র গরমের মধ্যে লোডশেডিং নিয়ে সাধারণ মানুষের অসচেতনতাকেই দায়ী করলেন বিদ্যুৎমন্ত্রী। তাঁর অভিযোগ, লোড না বাড়িয়ে এসি, ফ্রিজ চালানোর জন্যই খারাপ হচ্ছে ট্রান্সফর্মার। 

দায়ী মানুষের অসচেতনতা, মন্তব্য বিদ্যুৎমন্ত্রীর: তীব্রতাপে পুড়ছে বাংলা। পাখার হাওয়াতেও শুকোতে চাইছে না ঘাম। এসি চালিয়ে, যে একটু জিরোবেন, তারও উপায় নেই।কাটা ঘায়ে নুনের ছিটের মতো, শুরু হয়েছে লোডশেডিং-এর যন্ত্রণা। জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কেন বার বার ঘটছে এমন ঘটনা? কী করছে সিইএসসি বা WBSEDCL?  প্রশ্ন সাধারণ মানুষের।

যদিও এই ঘটনার জন্য সাধারণ মানুষের ঘাড়েই দোষ চাপিয়েছেন বিদ্য়ুৎমন্ত্রী। তাঁর অভিযোগ, লোড না বাড়িয়ে এসি, ফ্রিজ চালানোর জন্যই খারাপ হচ্ছে ট্রান্সফর্মার। এনিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। লোডশেডিং ভোগান্তির মধ্য়ে মঙ্গলবার, CESC-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্য়ুৎমন্ত্রী। পাশাপাশি, কোথাও বিদ্য়ুৎ সরবরাহ সংক্রান্ত কোনও সমস্য়া হলে, তা জানানোর জন্য় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে WBSEDCL। কন্ট্রোল রুমের নম্বরগুলি হল -89007 93503, 89007 93504

বিভিন্ন প্রান্তে দফায় দফায় লোডশেডিং: বেলেঘাটা থেকে হরিদেবপুর, যোধপুর পার্ক থেকে পূর্বাচল জ্বালাপোড়া গরমের মধ্য়ে কলকাতার বিভিন্ন অংশে লোডশেডিং।ফ্য়ান ছাড়া যেখানে এক সেকেন্ডও থাকা যাচ্ছে না, সেখানে শহরের বিভিন্ন এলাকায় গত ৩-৪ দিন ধরে শুরু হয়েছে চরম বিদ্য়ুৎ ভোগান্তি। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

যেমন, বেলেঘাটার গান্ধীপাড়া, আলোছায়া মোড়, জয়শ্রী সহ একটা বিস্তীর্ণ এলাকা। শনিবার থেকে এখানে দফায় দফায় চলে লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্য়ে দিনের একটা বড় সময় কারেন্ট থাকছে না। সারারাতও প্রায় একই অবস্থা। এই অবস্থায় চরম সমস্য়ায় দিন কাটছে এই এলাকার বাসিন্দাদের। এদিকে রবিবার সকালে একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। ফলে, দুর্ভোগ চরমে ওঠে। একটা জেনারেটর এনে অবস্থার সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এদিকে, লোডশেডিংয়ে হয়রানি-ভোগান্তির জেরে, মঙ্গলবার সকালে বেলেঘাটার আলোছায়া-মোড়ের কাছে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। একই ছবি হরিদেবপুরেও। স্থানীয়দের দাবি, সোমবার রাত ১২টা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে মহাত্মা গাঁধী রোডের বিস্তীর্ণ এলাকা। প্রতিবাদে হরিদেবপুর পোস্ট অফিসের সামনে মঙ্গলবার সকাল থেকে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী। তাঁর আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয়দের দাবি, জেনারেটর পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

আরও পড়ুন: Recruitment Scam: ২৫ এপ্রিল পর্যন্ত CBI হেফাজতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget