এক্সপ্লোর

TMC: DA আন্দোলনকারীদের নিশানা, জিভ টেনে ছেঁড়ার হুঁশিয়ারি মন্ত্রীর

'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসাকারীদের জিভ টেনে ছিঁড়ে দিন। এটাই হবে আগামী দিনের আন্দোলনের রূপরেখা'। আসি-যাই মাইনে পাই চলবে না, হুঙ্কার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের। 

ডিএ আন্দোলনকারীদের নিশানা করতে গিয়ে জিভ টেনে ছেঁড়ার হুঁশিয়ারি মন্ত্রীর! 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসাকারীদের জিভ টেনে ছিঁড়ে দিন। এটাই হবে আগামী দিনের আন্দোলনের রূপরেখা'। 'আসি-যাই মাইনে পাই চলবে না', হুঙ্কার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের। 

এদিকে দীর্ঘ ১২ বছর পর হরিশ মুখার্জি রোডে (Harish Mukherjee Road) মিছিলের অনুমতি। রাজ্যের মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) পাড়া দিয়ে মিছিল পেরলো শান্তিপূর্ণ ভাবেই। মিছিলের স্লোগানের আওয়াজ চাপা দিতে রাস্তাজুড়ে মাইক লাগিয়ে উচ্চস্বরে রবীন্দ্রসংগীত বাজানোর অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। 

হরিশ মুখার্জি রোড (Harish Mukherjee Road)। মুখ্য়মন্ত্রীর পাড়া। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) বাড়ি এই রাস্তায়। টানা ১২ বছর, এই রাস্তায় মিছিল করতে পারেনি কোনও বিরোধী দল। প্রশাসনের তরফে অনুমতিই মেলেনি মিছিল করার। 

১২ বছর পর সেই হরিশ মুখার্জি রোড দিয়েই বকেয়া ডিএ-র দাবিতে মহামিছিল (DA Rally) নিয়ে গেলেন রাজ্য সরকারের হাজার হাজার কর্মচারী। শনিবার দুপুর ১ টা ৩৫-এ মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ দিয়ে যায় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ মিছিল। সূত্রের খবর, সেই সময়ে বাড়িতেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee) যখন মুর্শিদাবাদে (Murshidabad), তখন হরিশ মুখার্জি রোডে, তাঁর বাড়ি শান্তিনিকেতনের পাশ দিয়েও যায় সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল। মিছিলের জন্য় অভিষেকের বাড়ি কড়া পুলিশি পাহাড়ায় মুড়ে ফেলা হয়েছিল। 
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি থেকে কিছুটা এগিয়ে মিছিল থেকে ওঠে চোর স্লোগান। অভিষেকের বাড়ির পাশ দিয়ে DA-মহামিছিল। অভিষেকের বাড়ি পেরিয়ে উঠল চোর স্লোগান। শনিবার একদিকে যখন ডিএ-র দাবিতে মিছিল থেকে সরকার বিরোধী স্লোগান উঠছে তখন আবার মিছিল যাওয়ার সময়, বিভিন্ন জায়গায় রাস্তার ধারে মাইকে উচ্চস্বরে রবীন্দ্রসংগীত বাজতেও শোনা গেছে। দুপুর ২.১৫ নাগাদ ৭১ নং ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে এগিয়ে যায় মিছিল। সেই এলাকাও যথেষ্ট স্পর্শকাতর হওয়ায় বাড়তি সতর্ক ছিল প্রশাসন। 

ডিএ বঞ্চনার প্রতিবাদে রাজ্য সরকারি কর্মীদের মিছিল থেকেও উঠল চোর স্লোগান। মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির গা ঘেঁসে পেরিয়ে গেল মিছিল।  সংগ্রামী যৌথ ম়ঞ্চের ডাকে মিছিল পরিণত হল জনজোয়ারে। 

DA-আন্দোলনের শততম দিনে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা দিয়ে মিছিল করবেন আন্দোলনকারীরা। আদালতের অনুমতিতে হাজরা ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, হরিশ মুখার্জি রোড, ডি এন রোড, এস পি মুখার্জি রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই মিছিল ঘিরে স্পষ্টতই দু’ভাগ DA-শিবির। এর মধ্যেই শহিদ মিনারের ধর্নামঞ্চে চলছে প্রস্ততি। বিভিন্ন জেলা থেকে কলকাতামুখী সরকারি কর্মীদের একের পর এক মিছিল। পথেই চলল গান-স্লোগান। বেলা ১২টা নাগাদ ধর্নামঞ্চ থেকে রওনা দিয়ে হাজরা মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। দুপুর ১টা নাগাদ সেখান থেকে শুরু হয় মিছিল। সপ্তাহ দুয়েক আগে এই মিছিলের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশের অনুমতি না মেলায়, হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। আদালতের নির্দেশে সুষ্ঠুভাবে মিছিল করার জন্য ১২ জন স্বেচ্ছাসেবকের একটি দল তৈরি করা হয়। 

সেরা শিরোনাম

Dengue: আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
Suvendu Adhikari: তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
Kunal Ghosh: লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ

ভিডিও

Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের
Food Safety Raid| খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চোখ কপালে তোলার মত ছবি ধরা পড়ল শহরের একের পর এক হোটেল রেস্তোরাঁয়। Chok Bhanga 6ta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget