এক্সপ্লোর

Headphone Usage: হেডফোন ব্যবহার নিয়ে বড় নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের! কতক্ষণ শোনার পরামর্শ?

Ministry of Health: বলা হয়েছে, অহেতুক হেডফোন ব্যবহার নতুন প্রজন্মের জন্য বিপদ ডেকে আনতে পারে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: সারা দিনে ২ ঘণ্টার বেশি হেডফোন ব্যবহার না করার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সব রাজ্যের মুখ্যসচিব-সহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে এই নির্দেশিকা। 

সেখানে বলা হয়েছে, অহেতুক হেডফোন ব্যবহার নতুন প্রজন্মের জন্য বিপদ ডেকে আনতে পারে। দিনে দিনে দুর্বল হয়ে যেতে পারে শ্রবণ ক্ষমতা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ, হেডফোন ব্যবহার করলেও তার মাত্রা যেন ৫০ ডেসিবলের বেশি না হয়। শিশুদের ক্ষেত্রে স্ক্রিনিং টাইম আরও কমানোর কথাও বলেছে কেন্দ্র। 

কেন্দ্রের তরফে নির্দেশিকাও এও বলা হয়েছে, হেডফোন ক্রমাগত ব্যবহারের ফলে শ্রবণশক্তি হারানোর পাশাপাশি টিনিটাস (Tinnitus) হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই রোগ হওয়ার নির্দিষ্ট কোনও বয়স নেই। দেখা গিয়েছে বাচ্চারা যারা হেডফোন ব্যবহার করে গেম খেলে তাঁদের এই রোগটি হওয়ার আশঙ্কা বেশি থাকে। এও বলা হয়েছে- যদি হেডফোন ব্যবহার করতেই হয় তাহলে নয়েজ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করুন অবশ্যই সাউন্ড যতটা সম্ভব কমিয়ে। 


Headphone Usage: হেডফোন ব্যবহার নিয়ে বড় নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের! কতক্ষণ শোনার পরামর্শ?

সোশাল মিডিয়ার ব্যবহার কমানোর কথাও উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়।                                                  

অতিরিক্ত হেডফোন ব্যবহারের ফলে টিনিটাস হতে পারে। এর লক্ষণগুলি হল-এক বা উভয় কানে শব্দ বাজছে এমন শোনা, কানে গুনগুন করা,  বিরতিহীন বা ক্রমাগত শব্দ। কখনো মনে হয় কানে ঝিঁঝিঁ শব্দ হচ্ছে; কখনো মনে হয় ঢাক পেটাচ্ছে, মাথা থেকে শব্দ আসে বলে মনে হওয়া।                                           

আরও পড়ুন, ৪৮ ঘণ্টায় প্রবল দুর্যোগের চরম সতর্কতা, আজ বিকেল থেকেই তুমুল ঝড়-বৃষ্টি?

আসলে কানের ভেতর ক্ষুদ্র চুলের মতো একধরনের কোষ থাকে, যেগুলো শব্দতরঙ্গের সঙ্গে নড়াচড়া করে। এর ফলে শব্দ শুনতে পাই। কোষগুলো যদি ছিঁড়ে যায় বা সঠিকভাবে কাজ না করে, তখন মস্তিষ্কে অনিয়মিত ও ভুল ইলেকট্রিক্যাল ইমপালস পৌঁছায়। ফলে কানে অস্বাভাবিক শব্দ শোনা যায়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
Gulshan Colony: মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Khardah News: এক গাড়িচালকের এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ
Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget