এক্সপ্লোর

Kolkata News: কলকাতায় ফের দুষ্কৃতীদের নিশানায় একাকী বৃদ্ধা, খুনের চেষ্টা, গয়না লুঠের অভিযোগ

Kolkata News Updates: প্রতিবেশী দেখে ফেলায় প্রাণে বেঁচে যান একাকী বৃদ্ধা।  সোনাদানা লুঠ করে পালানোর সময় দুষ্কৃতীকে ধরে ফেলেন টুম্পা মান্না নামে ওই প্রতিবেশী।

হিন্দোল দে, কলকাতা: চারু মার্কেটে বহুতলে একাকী বৃদ্ধাকে মারধরের পর শ্বাসরোধ করে খুনের চেষ্টা, সোনার গয়না লুঠ। দুষ্কৃতী হামলায় জখম সত্তরোর্ধ্ব বৃদ্ধা।

ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে চারু মার্কেট থানার পুলিশ। চারু মার্কেটের কে পি রায় লেনে বহুতলের তিনতলায় একাই থাকেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা মিতা সাহা। অভিযোগ, গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ বৃদ্ধার ছেলের গাড়ি চালক পরিচয় দিয়ে জল খাওয়ার অছিলায় ফ্ল্যাটে ঢোকে ওই দুষকৃতী। বৃদ্ধাকে মারধরের পর শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করে বলে অভিযোগ।

প্রতিবেশী দেখে ফেলায় প্রাণে বেঁচে যান একাকী বৃদ্ধা।  সোনাদানা লুঠ করে পালানোর সময় দুষ্কৃতীকে ধরে ফেলেন টুম্পা মান্না নামে ওই প্রতিবেশী। পরে অভিযুক্তকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ।

এবিপি আনন্দের প্রতিনিধি জানাচ্ছেন, চারু মার্কেট থানা এলাকার একটি বহুতলের তিনতলায় একাই থাকতেন ওই বৃদ্ধা। গতকাল এক ব্যক্তি এসে, নিজেকে ওই বৃদ্ধার ছেলের গাড়ির চালক বলে পরিচয় দেন। এরপর জল খেতে চান। গেট খুলে দিতেই ওই দুষ্কৃতী বাড়ির ভিতরে ঢুকে পড়ে ও বৃদ্ধাকে মারধর করে। এমনকি শ্বাসরোধ করে খুনেরও চেষ্টা করে বলে অভিযোগ। বৃদ্ধার গায়ে যা যা সোনার গয়না ছিল, সবই খুলে নেয় ওই দুষ্কৃতী।

ওই বৃদ্ধা জানাচ্ছেন, তিনি পাম্প বন্ধ করার জন্য নিচে নেমেছিলেন। ইতিমধ্যেই তিনি একজন অপরিচিত লোককে ওপরে উঠে আসতে দেখেন। বৃদ্ধা তার কাছে পরিচয় জানতে চাইলে, ওই দুষ্কৃতী নিজেকে গাড়িচালক বলে পরিচয় দেন। এরপরে ওই বৃদ্ধার কাছে জল খেতে চায় ওই দুষ্কৃতী। বৃদ্ধা জল দিতে বাড়িতে ঢুকলে সেই ফাঁকে ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতী। এরপরে সে ঠাকুরঘরে চলে যায়। বৃদ্ধা ওই ঘটনা দেখে ভয় পেয়ে যান। এরপরে ওই দুষ্কৃতী সময় কাটানোর অছিলায় অনেকক্ষণ বৃদ্ধার সঙ্গে কথা বলে। এরপরে, বৃদ্ধা চলে যেতে বললে ওই দৃষ্কৃতী বৃদ্ধাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে মারধর করে। 

ঘটনায় দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সোনাদানা লুঠ করে পালানোর সময় দুষ্কৃতীকে ধরে ফেলেন টুম্পা মান্না নামে ওই প্রতিবেশী। এরপরে অভিযুক্তকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে দুষ্কৃতী।

আরও পড়ুন: Weather Today: কালীপুজোর আগেই শীতের পরশ? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

 

 

সেরা শিরোনাম

Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget