এক্সপ্লোর

Projapoti : 'ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন', প্রজাপতি বিতর্কে ফের বিস্ফোরক মিঠুন, মুখ খুললেন দেবও

Mithun and Dev-starrer Projapoti : মিঠুন কী মনে করেন? কেন প্রজাপতির জায়গা হল না সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে ? 'মহাগুরু'র সপাট জবাব

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : হইহই করে চলছে মিঠুন ( Mithun Chakraborty ) -দেব  (Dev ) অভিনীত প্রজাপতি ( Projapoti ) । এই ছবি যেমন জবরদস্ত স্টার কাস্টের জন্য জনতার মন টেনেছে, তেমনই শিরোনামে উঠে এসেছে রাজনৈতিক বিতর্কের কারণে। শহরের সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে জায়গা পায়নি ছবিটি। তারপরই এসে পড়েছে প্রত্যাশিত প্রশ্নই। তবে কি অধুনা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আছেন, বলেই এ ছবির জায়গা হল না নন্দনে? এ নিয়ে মিঠুনকে নিশানা করে আক্রমণ শানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।                                                                 

আরও পড়ুন :

Kunal Ghosh: 'মিঠুনের ফ্লপ অভিনয়ে দাগ কাটেনি ছবি, হিট করতে বিতর্ক বিজেপির'


মিঠুন কী মনে করেন? কেন প্রজাপতির জায়গা হল না সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে ? 'মহাগুরু'র সপাট জবাব 'নন্দনের কমিটিতে কারা, নাম জানতে চাই' । তার আগে তিনি মন্তব্য করবেন না। প্রজাপতি বিতর্কে ফের মুখ খুললেন মিঠুন। বললেন, নবীনা , পূরবী এই সব হলে ছবি দেখে বড় হয়েছেন। তাই নন্দন আলাদা কিছু নয়। সব জায়গায় হই হই করে টিকিট কেটে ছবি দেখছে মানুষ, মন্তব্য মিঠুন চক্রবর্তীর।           
কুণাল ঘোষ আক্রমণ করে বলেছিলেন, তিনি বলেন, 'গরুর দুধ থেকে সোনা মডেলে দিলীপ ঘোষ সমালোচনা করছেন। আসলে প্রজাপতি ছবিতে দেব ভাল অভিনয় করলেও মিঠুন পারেননি। মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ছবি দাগ কাটতে পারেনি। তাই ছবিকে হিট করতে বিজেপি এখন বিতর্ক টানার চেষ্টা করছে'। এর জবাব মিঠুন দিলেন কড়া ভাষায়। বললেন, 'গঙ্গারামদের নিয়ে কিছু বলব না, সময় নষ্ট করব না। ' তাঁকে নিয়ে কুণাল ঘোষের তোলা প্রশ্নের উত্তরে জবাব মিঠুনের। সেই সঙ্গে দাবি, 'গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন, ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন। দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে'। সেই সঙ্গে তৃণমূল মুখপাত্রকে উদ্দেশ্য করে মিঠুনের হুঁশিয়ারি, 'এটা কিন্তু অশনি সঙ্কেত, মানুষ জাগছে, উত্তর দিচ্ছে।'

পাশে দাঁড়িয়ে সুর মেলান দেবও। তিনি বলেন, 'মানুষ হইহই করে ছবিটা দেখছে। এর চেয়ে বড় জবাব আর হয় না' প্রজাপতির সাফল্য নিয়ে মন্তব্য অভিনেতা প্রযোজক দেবের। 

সেরা শিরোনাম

News Live: রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে রাজসাক্ষী হতে চেয়ে আবেদন সন্তুর,
নিয়োগ দুর্নীতিতে রাজসাক্ষী হতে চেয়ে আবেদন সন্তুর, "আমি মুখ খুললে আগের সরকারের অনেকে সমস্যায় পড়বে..", CBI-কে চিঠি পার্থ ঘনিষ্ঠ তৃণমূল নেতার
West Midnapore: গড়বেতায় মিছিল ফেরত বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
গড়বেতায় মিছিল ফেরত বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
Jadavpur News: যাদবপুরে সিপিএমের পার্টি অফিসে হামলা, কড়া প্রতিক্রিয়া সেলিমের
যাদবপুরে সিপিএমের পার্টি অফিসে হামলা, কড়া প্রতিক্রিয়া সেলিমের

ভিডিও

TMC News: পটাশপুরের প্রাক্তন প্রধানকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Weather News: রাজ্যজুড়ে ফের দুর্যোগের ভ্রুকুটি, বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ
CM Suvendu Adhikari: পুরুলিয়ায় আজ করম উৎসবে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mamata TMC Protest Rally: দলীয় কার্যালয়ে হামলা, প্রতিবাদে পথে নামল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
CM Suvendu Adhikari: “আমরা কুর্মি সমাজকে UCC-এর বাইরে রেখেছি”, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget