এক্সপ্লোর

MLA Oath: অবশেষে সংঘাতের ইতি, শনিবার রাজভবনে ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান

Dhupguri TMC MLA: অবশেষে মিটল ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ জট। তৃণমূল বিধায়কের শপথগ্রহণ হবে রাজভবনেই তাঁকে শপথবাক্য় পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কলকাতা: ধূপগুড়ির তৃণমূল বিধায়কের (TMC MLA) শপথগ্রহণ হবে রাজভবনেই (Rajbhawan)। শনিবার বিকেলে রাজভবনে শপথ নেবেন নির্মলচন্দ্র রায়। নতুন করে রাজভবনের তরফে শপথের দিনক্ষণ জানিয়ে বিধায়ক ও অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে চিঠি।                         

শপথগ্রহণ হবে রাজভবনেই: অবশেষে মিটল ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ জট। তৃণমূল বিধায়কের শপথগ্রহণ হবে রাজভবনেই তাঁকে শপথবাক্য় পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার বিকেল সাড়ে চারটেয় হবে শপথগ্রহণ অনুষ্ঠান। ধূপগুড়িতে বিধানসভা ভোটের (WB Assembly By Poll) ফলপ্রকাশ হয়েছে ৮ ই সেপ্টেম্বর। কিন্তু রাজভবন-বিধানসভা পত্রযুদ্ধের মাঝে পড়ে থমকে ছিল বিধায়কের শপথগ্রহণ। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গত সোমবার, ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীকে শপথগ্রহণের ব্যাপারে জানতে চিঠি দেন রাজ্যপালকে। প্রত্যুত্তরে মঙ্গলবার চিঠি দিয়ে রাজ্যপাল তাঁকে জানান, এই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি যা বলার বলেছেন। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে, রাজ্যের সাংবিধানিক প্রধান বলেন, ধূপগুড়ির জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায় তফশিলি জাতি সম্প্রদায়ভুক্ত। তাই তাঁকে রাজভবনে শপথবাক্য পাঠ করাতে চান। সেক্ষেত্রে বার্তা দেওয়া যাবে যে, সমস্ত ধর্ম-বর্ণের মানুষের জন্য রাজভবনের দরজা খোলা।

রাজ্যপালের পাঠানো এই চিঠি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এরপর অধ্যক্ষ রাজ্যপালকে চিঠি লিখে জানান, রাজভবন নয়, বিধানসভাতেই জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ হোক এবং রাজ্যপাল এসেই বিধানসভায় শপথবাক্য পাঠ করান। কারণ, বিধানসভা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতিনিধিত্ব করে। রাজভবনের থেকে বিধানসভার গরিমা কোনও অংশে কম নয়। প্রচলিত রীতি অনুযায়ী, বিধানসভার সদস্যদের সাধারণত শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ। কিন্তু , এক্ষেত্রে রাজভবনের প্রস্তাব শেষমেশ মেনে নিল শাসক দল।

গত শনিবার, নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে, রাজভবন সূত্রে দাবি করা হয়।কিন্তু, পরে জানা যায়, ২৩ তারিখ শপথগ্রহণের কথা জানিয়ে ২১ তারিখ রাজভবনের তরফে চিঠি পাঠানো হয় নির্মলচন্দ্র রায়কে। সেই চিঠি তাঁর কাছে গিয়ে পৌঁছয় ২৫ তারিখ। ফলে, ২৩ তারিখ শপথের কথা জানতেই পারেননি ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী। উপ নির্বাচনে ধূপগুড়ি আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল।

আরও পড়ুন: Hooghly News: খানাখন্দে ভর্তি রাস্তা, দুর্ভোগে সাধারণ মানুষ, সংস্কারে উদ্যোগী অটোচালকরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget