এক্সপ্লোর

Mohammad Salim: 'একের পর এক আমলাকে অবসরের পর রাখা হচ্ছে, অথচ নতুন ছেলেমেয়েদের কাজ নেই', ব্রিগেড থেকে কটাক্ষ সেলিমের

DYFI Brigade Meeting:'একের পর এক আমলা, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি-কে অবসরের পরও রাখা হচ্ছে, অথচ নতুন ছেলেমেয়েদের নিয়োগ করা হচ্ছে না', ব্রিগেড থেকে তীব্র আক্রমণ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।

কলকাতা: 'একের পর এক আমলা, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি-কে অবসরের পরও রাখা হচ্ছে, অথচ নতুন ছেলেমেয়েদের নিয়োগ করা হচ্ছে না', ব্রিগেড থেকে তীব্র আক্রমণ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (CPM leader Mohammad Salim)। একই সঙ্গে, পঞ্চায়েত ভোটের সময়ে জয়ী প্রার্থীকে শংসাপত্র দেওয়া নিয়েও জোরাল কটাক্ষ শোনা গেল তাঁর মুখে। অভিযোগ করলেন, 'সরকারি দফতরে যে আমলারা রয়েছেন তাঁদের বলি, পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ করে, গুন্ডা-বদমায়েশদের সার্টিফিকেট দিয়েছিলেন। আজ দেশের বুকেই সীমানা তৈরি করছে।'

আর যা...
সরকারি দফতরের আমলাদের উদ্দেশে সিপিএম রাজ্য সম্পাদকের প্রশ্ন, 'পঞ্চায়েত নির্বাচনে বাক্সবদল করে, ভোট লুঠ করে, গুন্ডা-বদমায়েশকে সার্টিফিকেট দিয়ে, নির্বাচিত বামপন্থীদের প্রার্থীদের সার্টিফিকেট না দিয়ে, বিডিও অফিসের পিছন দিয়ে ব্যালট বাক্সগুলি ফেলে দিয়ে মনে করছেন, আপনারা খুব ভাল থাকবেন? সেই কথা ভুলে যান।' নাম না করে তাঁর কটাক্ষ, 'এই মহিলা নিজের পরিবার ছাড়া আর কাউকে দেখবেন না।' নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। মহম্মদ সেলিম মনে করান, ' গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায় কী রকম বলেছিলেন, দিদিকে ফোন করেছিলাম। ফোন তখন সুইচড অফ হয়ে গিয়েছে।' সিপিএমের রাজ্য সম্পাদকের কথায়, 'ওঁর এখন একটাই লক্ষ্য। নিজের পরিবারকে বাঁচানো।'

রাজনৈতিক প্রেক্ষাপট...
আর কয়েক মাস পরেই দেশে সাধারণ নির্বাচন। বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' জোটের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে কয়েক দফা মিটিং হয়েছে। কিন্তু বাংলায় এই জোটের সমীকরণ কী হবে, তা নিয়ে বিভ্রান্তি চরমে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ যে তৃণমূলের সঙ্গে জোটে ভয়ঙ্কর ভাবে নারাজ, সেটা স্পষ্ট। সিপিএমের রাজ্য নেতারাও যে বিষয়টি নিয়ে মোটেও ইচ্ছুক নয়, সেটিও নানা ভাবে উঠে এসেছে। তার উপর, গত পঞ্চায়েত ভোটের রক্তক্ষয়ী স্মৃতিও টাটকা। এহেন পরিস্থিতিতে জানুয়ারির এই ব্রিগেড সমাবেশ থেকে সিপিএম নেতারা কী বার্তা দেন, সে দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। সেখান থেকে সিপিএমের রাজ্য সম্পাদক যে ভাবে, রাজ্যের শাসকদলকে একের পর এক ইস্যুতে তুলোধোনা করেছে, তার অন্য তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন অনেকে । ১০০ দিনের কাজ থেকে দুর্নীতি...একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। 'কত পেলে, কত খেলে তার হিসাব বাংলার মানুষকে আগে দিতে হবে', বলে সুর চড়ান তিনি।

 

আরও পড়ুন:‘দম থাকলে’...ব্রিগেড থেকে শুভেন্দুকে নিশানা, বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ছুড়লেন মীনাক্ষী

  

সেরা শিরোনাম

News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Vidyasagar Setu Closure: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget