এক্সপ্লোর

Minakshi Mukherjee: ‘দম থাকলে’...ব্রিগেড থেকে শুভেন্দুকে নিশানা, বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ছুড়লেন মীনাক্ষী

DYFI Brigade Rally: রবিবার দুপুরে বাম যুব সংগঠন DYFI-এর ব্রিগেড সমাবেশে মানুষের ঢল নামে।

কলকাতা: ব্রিগেডের সমাবেশ শুরু হওয়ার আগে নন্দীগ্রাম থেকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার দুপুরে ব্রিগেডের মঞ্চে বক্তৃতার করার সময়, তাঁকে একহাত নিলেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিধানসভার অন্দরে যাঁরা নিজেদের বিরোধী বলে দাবি করেন, বিধানসভার বাইরে তাঁরা 'দিদিমণি'র কোলে দোল খান বলে মন্তব্য করলেন মীনাক্ষী। সেই নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জও ছুড়লেন তিনি। (Minakshi Mukherjee)

রবিবার দুপুরে বাম যুব সংগঠন DYFI-এর ব্রিগেড সমাবেশে মানুষের ঢল নামে। লাল-সাদা পতাকায় কার্যত ছেয়ে যায় শহর। সেই আবহেই মঞ্চে বক্তৃতা করতে ওঠেন মীনাক্ষী। একটানা বক্তৃতা শেষ করার আগে শুভেন্দুকে বিঁধতে শোনা যায় মীনাক্ষীকে। সরাসরি নাম না নিলেও রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের প্রধান বিরোধী দলকে নিশানা করেন তিনি। শাসকদলের সঙ্গে বিজেপি-র সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন। (DYFI Brigade Rally)

ব্রিগেডের সভায় এদিন মীনাক্ষী বলেন, "যাঁরা কথায় কথায় বলেন, 'আমরা বিরোধী দলনেতা', 'পশ্চিমবঙ্গের বিরোধী দল', আজ ব্রিগেডের মাঠ থেকে তাঁদের চ্যালেঞ্জ করছি। বিধানসভার স্পিকারের কাছে, বিধানসভার ভিতরে...আপনাদের যে বিধায়করা ভিতরে বিজেপি, আর বাইরে, গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছেন, দম থাকলে তাঁদের আসন বাতিল করতে স্পিকারের কাছে আবেদন জানান। হাওয়া টাইট হয়ে যাবেন।"

আরও পড়ুন: Minakshi Mukherjee: ‘বড় মাঠে লড়াই হবে, সেখানে ধর্ম, ভাষার শর্ত থাকবে না’, ব্রিগেডে বললেন মীনাক্ষী

এর আগে, রবিবার সকালে নন্দীগ্রাম থেকে মীনাক্ষী এবং সিপিএম-কে কটাক্ষ করেছিলেন শুভেন্দু। বলেন, "ওদের কোনও অস্তিত্ব নেই। বামপন্থীরা অনেক আগেই নিজেদের লাইন থেকে সরে গিয়েছে। মীনাক্ষী বলবেন, তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো, জেল ভরো। বিজেপি-কেও যদিও চোর বলেন উনি। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পটনা, মুম্বই, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবেন। মানুষ সব দেখছেন।"

লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরে শামিল বাম-তৃণমূল দুই শিবিরই। দফায় দফায় বৈঠকেও একসঙ্গে অংশ নিয়েছে দুই শিবির। বাংলায় যদিও দুর্নীতি থেকে একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব বামেরা। লাগাতার চাঁচাছোলা ভাষায় জোড়াফুল শিবিরকে আক্রমণ করে চলেছে। সেই নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর কথায়, "দিল্লিতে পিসি-ভাইপো সাধু আর পশ্চিমবঙ্গে চোর! এই দু'রকম কথা বলে এঁদের কে বিশ্বাস করবে? দিল্লিতে দোস্তি, কলকাতায় দোস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভাল করে লড়তে হবে। অর্ধেক লড়ে কোনও লাভ নেই।" তার পরই ব্রিগে়ের মঞ্চ থেকে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়লেন মীনাক্ষী।

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget