এক্সপ্লোর

Mohammed Salim: CPM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমই, পুনর্নির্বাচিত হলেন, রাজ্য কমিটি থেকে বাদ বিকাশ-অশোকরা

CPM West Bengal: ৮০ জনের যে রাজ্য কমিটি গঠন করা হয়েছে, তাতে সেই অর্থে কোনও চমক নেই।

কলকাতা: ফের CPM-এর রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মহম্মদ সেলিম। দলের ২৭তম রাজ্য সম্মেলনে সেলিমের নামেই ফের সিলমোহর পড়ল। ২০২২ সাল থেকে ওই পদে আসীন রয়েছেন সেলিম। দ্বিতীয় বারও তাঁর উপরই আস্থা রাখল পলিটব্যুরো। দলের তরফে বিবৃতি দিয়ে সেলিমকে অভিনন্দন জানানো হয়েছে। তবে ৮০ জনের যে রাজ্য কমিটি গঠন করা হয়েছে, তাতে সেই অর্থে কোনও চমক নেই। (Mohammed Salim)

হুগলির ডানকুনিতে আজ ২৭তম রাজ্য সম্মেলনের শেষ দিন ছিল। সেখানেই সর্বসম্মতিতে সলিমের নামে সিলমোহর পড়েছে। সম্মেলন শুরু হয়েছিল ২২ ফেব্রুয়ারি। পাশাপাশি, বয়সের কারণে CPM-এর রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার এবং অমিয় পাত্ররা। সিপিএম-এর দলীয় নীতি অনুযায়ী, ৭২ বছরের বেশি বয়স হলে রাজ্য কমিটিতে থাকা যায় না।

দলবিরোধী কাজের অভিযোগে জেলার পর, রাজ্য কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে সুশান্ত ঘোষকে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ফলে ৮০ জনের কমিটিতে জায়গা হল না SFI-এর সম্পাদক তথা সভাপতির। (CPM West Bengal)

বরং শ্রমিক ফ্রন্ট থেকে রাজ্য কমিটিতে এলেন ইন্দ্রজিৎ ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার জেলার সম্পাদক রাজ্য কমিটির সদস্য় ছিলেন না, তাঁকে নেওয়া হয়েছে কমিটিতে। তবে ছাত্র এবং তরুণ নেতাদের উপর বার বার গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও, এবারে CPM-এর রাজ্য কমিটিতে SFI-এর সম্পাদক এবং সভাপতি, দু'জনের জায়গা পেলেন না।

৮০ সদস্যের সিপিএম-এর যে রাজ্য কমিটি, তাতে ১৪ জন মহিলা জায়গা পেয়েছেন। রয়েছেন দেবলীনা হেমব্রম, রমা বিশ্বাস, রূপা বাগচি, গার্গী চট্টোপাধ্যায়, কনীনিকা ঘোষ, মধুজা সেন রায়, মীনাক্ষি মুখোপাধ্যায়, গীতা হাঁসদা, জাহানারা খানরা। পাশাপাশি, কমিটিতে রয়েছেন শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়িরা। কমিটিতে জায়গা পেয়েছেন সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, ময়ূখ বিশ্বাস, সায়নদীপ মিত্র. প্রতীক উর রহমানের মতো তরুণ মুখও। 


Mohammed Salim: CPM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমই, পুনর্নির্বাচিত হলেন, রাজ্য কমিটি থেকে বাদ বিকাশ-অশোকরা

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই মুহূর্তে দুই প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে শাসকদল তৃণমূল এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সেই নিরিখে অনেকটাই পিছিয়ে সিপিএম। গত এক বছরে আর জি কর-সহ একাধিক ইস্যুতে তাদের সক্রিয়তা বাড়লেও, রাজনৈতিক কৌশলে এখনও ধারেকাছে নেই তারা। এই সম্মেলন থেকেই নতুন করে দলকে চাঙ্গা করার বার্তা দিয়েছেন সেলিম। বিভাজনের রাজনীতির মোকাবিলা করতে পথে নেমে মানুষের কাছে পৌঁছনোর বার্তা দিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Suvendu Adhikari on Recruitment: চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও
চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget