এক্সপ্লোর

ABP ANANDA EXCLUSIVE: পোস্টার-বিতর্ক নিয়ে কী বলছেন মহুয়া মৈত্র? এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার

ABP ANANDA EXCLUSIVE: মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে বিতর্কের তুফান রাজ্য রাজনীতিতে। বিজেপির দাবি, মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। আদৌ কি তাই? কী বলছেন মহুয়া? এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকার।

আশাবুল হোসেন, কলকাতা: মহুয়া মৈত্রের (Mohua Maitra) মন্তব্য ঘিরে বিতর্কের তুফান রাজ্য রাজনীতিতে। বিজেপির দাবি, মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। আদৌ কি তাই? কী বলছেন মহুয়া? এবিপি আনন্দকে (abp ananda) এক্সক্লুসিভ (exclusive) সাক্ষাৎকারে (interview) বললেন, 'বিজেপি একটা বহিরাগত দল। উত্তর ভারতের উগ্র হিন্দুত্ববাদ আমাদের উপর চাপিয়ে দিতে চাইছে। বাংলার মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন। আমিও সেটাই করছি। আমি কী ভাবে পুজো করব ওঁরা বলে দেবেন না।'

কী বললেন মহুয়া মৈত্র?

  মা কালীর পোস্টার ঘিরে তৃণমূল সাংসদের মন্তব্যে এর মধ্যেই একাধিক জেলায় এফআইআর দায়ের হয়েছে বলে খবর। যদিও মহুয়ার বক্তব্য, যে ছবি ও পোস্টার নিয়ে এত বিতর্ক সে ব্যাপারে তিনি একটিও কথা বলেননি। যেটা বলেছেন সেটা বাঙালির কালীপুজো নিয়ে। এবং সেই মন্তব্য থেকে একচুলও নড়ছেন না।
 কিন্তু তাঁর নিজের দলই তো তাঁর পাশে দাঁড়ায়নি। এই নিয়ে কী বলছেন? সংবাদমাধ্যমের সামনে তৃণমূলের অন্দরে কী বলবেন, সে কথা এড়িয়ে গেলেন কৃষ্ণনগরের সাংসদ। তবে চাঁচাছোলা উত্তর, 'উপযুক্ত ফোরামে যা বলার বলব।'
  যদিও বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের মতে, তৃণমূল সাংসদের সামনে এখন একটাই রাস্তা খোলা। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাঁকে। পাল্টা চ্য়ালেঞ্জের সুর কৃষ্ণনগরের সাংসদের গলায়। বিজেপির উদ্দেশে তাঁর বার্তা, 'বাংলার প্রত্যেকটা পুলিশ স্টেশনে যেখানে আপনারা এফআইআর করেছেন তার দশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এমন একটা কালীমন্দির রয়েছে যেখানে মা আমি যে ভাবে বলেছি সেভাবেই পুজিত হন। আপনারা হলফনামা দিয়ে বলুন, এভাবে পুজো হয় না। আপনাদের বিরোধী দলনেতা হলফনামা দিয়ে একটা বিল আনুন যে, তারাপীঠে যে ভাবে কারণবারি ও মাংস দিয়ে মাকে পুজো দেওয়া হয় তাতে তাঁর হিন্দুত্বে আঘাত লাগে। চ্যালেঞ্জ করছি মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে। ভোপাল থেকে ২০০ কিলোমিটার দূর উজ্জিয়িনী শহরে  শক্তিপীঠ রয়েছে। সেখানে মা কালীর আরাধনা,পুজো কারণবারি দিয়ে হয়। এবং সেখানে একটা স্পেশাল কাউন্টার রয়েছে সেখানে এই লিকার বিক্রি হয়।' দেশের আর্থিক দুরবস্থা থেকে নজর ঘোরাতে গোটাটাই ধর্মীয় মেরুকরণের ছক, পাল্টা অভিযোগ তাঁর। 

নূপুরের সঙ্গে তুলনা

 রাজনৈতিক মহলের একাংশের ধারণা, দলের সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি কোণঠাসা হয়েছিল। সেই অবস্থায় মহুয়ার মন্তব্য তাদের অক্সিজেন জুগিয়েছে। তৃণমূল সাংসদ সেই অভিযোগ মানছেন না। তাঁর কথায়, 'নূপুর শর্মা অন্য ধর্মের উপাসনায় আঘাত লাগে এমন মন্তব্য করেছেন। আমি আমাদের ঈশ্বরকে সম্মান দিয়ে কথাটা বলেছি। কাজেই দুটো এক নয়।' বিজেপি নেত্রীর বিরুদ্ধে ২৯৫(এ) ধারা গ্রাহ্য হলেও তাঁর বিরুদ্ধে এই ধারা যে ধোপে টিকবে না, সে দাবিও করেন মহুয়া। যুক্তি একটাই। যাঁর বিরুদ্ধে এই ধারা আনা হচ্ছে তাঁকে দুটি সম্প্রদায়ের মধ্যে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে শত্রুতা তৈরির জন্য কোনও মন্তব্য করতে হবে। কিন্তু মহুয়া নিজে শাক্ত। তিনি অন্য ধর্ম সম্পর্কে কোনও মন্তব্য করেননি। ফলে এই ধারা গ্রাহ্য হবে না। 
 বিজেপি অবশ্য কোনও যুক্তি মানতে নারাজ। মহুয়াও নিজ অবস্থানে অনড়। কোথায় শেষ হবে এই লড়াই?
 উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য।  

আরও পড়ুন:অনুব্রত মণ্ডলের নির্দেশের পরই 'হাঁপানির কারণ' পার্থেনিয়াম কাটতে উদ্যোগ তৃণমূলের, সিবিআই খোঁচা বিজেপির

সেরা শিরোনাম

West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
Unrest in SRFTI: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
Rejinagar Bye Election: 'কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে ধরা যাচ্ছে না', রেজিনগরে ভোট প্রচারে গিয়ে দাবি মদন মিত্রের
'কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে ধরা যাচ্ছে না', রেজিনগরে ভোট প্রচারে গিয়ে দাবি মদন মিত্রের

ভিডিও

TMC Leader News: মমতা সর্বভারতীয় তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ | ABP Ananda
Suvendu Adhikari : 'বিধানসভাতেও CPM-তৃণমূলের বন্ধুত্ব দেখেছি', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kunal Ghosh : 'আজ আমি নিশ্চিত যে আমাকে প্রাণে মারার চেষ্টা করছে', বললেন কুণাল ঘোষ
Kunal Ghosh News :
Sukanta Majumdar News : 'এটা পুরোটাই দুই তৃণমূলের মধ্যে লড়াই', বললেন সুকান্ত মজুমদার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget