এক্সপ্লোর

Goghat News: প্রচারের গাড়িতে লাঠি-রড-অস্ত্র ! TMC-BJP সংঘর্ষে জখম একাধিক, 'লাঠিচার্জ' পুলিশের, উত্তপ্ত গোঘাট

Goghat Chaos TMC BJP Clash: দ্বিতীয় দফার আগে ধুন্ধুমার গোঘাটে, থমথমে পরিস্থিতি গোটা গ্রামে

বাপন সাঁতরা, হুগলি: বিজেপির প্রচার মিছিল ঘিরে উত্তপ্ত গোঘাটের বর্মা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি ও বাইক ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। একে-অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে বিজেপি-তৃণমূল দুপক্ষই। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিপেটা করতে হয়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আটক, গোঘাটের OC-কে সরাতে হবে, দাবি বিজেপির

আরও পড়ুন, টোস্ট দিয়েই সকাল শুরু সোমেন পুত্রের, কী কী খেতে পছন্দ করেন বালিগঞ্জ কংগ্রেস প্রার্থী রোহন মিত্র ?

দ্বিতীয় দফার আগে ধুন্ধুমার গোঘাটে,  বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ

বিজেপির অভিযোগ, তাদের প্রচার মিছিলে হামলা চালিয়েছে তৃণমূল। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে। যদিও এদিন বর্মা এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার প্রচার মিছিল করেন। তৃণমূলের অভিযোগ, বিজেপির মিছিল থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে কটূক্তি,  গালিগালাজ করা হয়। প্রচারের গাড়িতে রড, লাঠি সহ অস্ত্র বোঝাই করে এনেছিল বিজেপি বলে অভিযোগ। তাঁদের লাঠি, রড নিয়ে তেড়ে এসে মারধর করে।ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিজেপি এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে দাবি করেছে। বিজেপি প্রার্থী এই ঘটনায় গোঘাট থানার ওসিকে অপসারণের দাবি তুলেছেন। তবে ঘটনার পর এখনও পরিস্থিতি থমথমে রয়েছে।

ঠিক কী হয়েছিল ?  

গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগরের দাবি, তৃণমূল নেতার নেতৃত্বে এই আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ। পরিকল্পনা মাফিক আগে থেকেই এখানে বোমা সহ- অন্যান্য অস্ত্র মজুত রেখেছিল। হামলাকারীদের মধ্যে ৩০ থেকে ৪০ জন মহিলা এবং ৭০ থেকে ৮০ জন পুরুষ উপস্থিত ছিল বলে অভিযোগ। একেবারে অতর্কিত...নির্মমভাবে হামলা চালানো হয়েছে।  এরই সঙ্গে সঙ্গে ১৫ থেকে ২০ টি বাইক ভেঙে গুড়ো গুড়ো করে দিয়েছে।একজন আক্রান্তের অভিযোগ, ওরা প্রচারের গাড়িতেই অস্ত্র নিয়ে আসছিল। প্রতিটা প্রচারের গাড়িতেই লোহার রড, বাঁশ, বোম ছিল বলে অভিযোগ। এবং তা দিয়ে হামলাও করা হয়েছে বলে অভিযোগ। তাঁর দাবি, এটা মুসলিম গ্রাম, ওরা আমাদেরকে শায়েস্তা করার জন্য এই হামলা চালিয়েছে। 

দ্বিতীয় দফার আগে জেলায় জেলায় অশান্তি

এদিকে পরশু দিনই রাজ্য বিধানসভার দ্বিতীয় দফায় ভোট। তার আগেই জেলায় জেলায় অশান্তির খবর উঠে আসছে। প্রতিটি ঘটনাতেই কড়া পদক্ষেপ রাখছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget