এক্সপ্লোর

Dengue News:লালচোখ ডেঙ্গির, এক সপ্তাহে দক্ষিণবঙ্গে নয়া আক্রান্ত ২ হাজার ৬১৩ জন

New Cases:গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গের ১৭টি জেলা ও স্বাস্থ্য জেলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৩ জন।

সন্দীপ সরকার, কলকাতা: গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গের (South Bengal) ১৭টি জেলা ও স্বাস্থ্য জেলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত (Dengue Infection) হয়েছেন ২ হাজার ৬১৩ জন। গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ১৪০। চলতি মরশুমে আক্রান্তের নিরীখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। তিন নম্বর স্থানে মুর্শিদাবাদ। 

কী পরিস্থিতি?
নির্মাণকর্মীকে মেয়র পারিষদের চড়, ঠিকাদারকে ঘাড়ধাক্কা পুর পারিষেদের। আছে জঞ্জাল সাফাই, ব্লিচিং পাউডার, মশা মারার তেল.... আরও কত কী! কিন্তু কাজে আসছেন না কোনও দাওয়াই! পুজোর মুখে শেষ বর্ষায় রাজ্যে ভয়াবহ দাপট দেখাচ্ছে ডেঙ্গি। বাড়ছে আক্রান্তের সংখ্যা! লম্বা হচ্ছে আক্রান্ত হয়ে মৃতদের তালিকা। স্বাস্থ্য দফতরেরই পরিসংখ্যান বলছে, ২৭ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দক্ষিণবঙ্গের ১৭টি জেলা ও স্বাস্থ্য জেলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৩ জন। গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ১৪০। এর মধ্যে জুন মাসে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। জুলাই মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬ গুনের বেশি বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৭৭৮। শুধু অগাস্ট মাসে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হন ১৫ হাজার ৬৭২ জন। যা আগের মাসের তুলনায় ৪ গুনেরও বেশি। এবং শুধু সেপ্টেম্বর মাসে (২৭ তারিখ পর্যন্ত) রাজ্যে আক্রান্তের হন ২৪ হাজার ২২৩ জন। আগের মাসের তুলনায় যা প্রায় ৫৫ শতাংশ বেশি।

ডাক্তাররা যা বলছেন...
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই বলেন, 'সরকারি পরিসংখ্যানের থেকে আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে। অনেকে সময় মতো পরীক্ষা করান না। দিকে দিকে প্যান্ডেল হচ্ছে। তার পকেটগুলোও খেয়াল রাখতে হবে।' চলতি মরশুমে আক্রান্তের নিরীখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। তিন নম্বর স্থানে মুর্শিদাবাদ। বছরের শুরু থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১০ হাজার ১৪৫। কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত ৫ হাজার ৭০১ জন। মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২১৮। ডেঙ্গি সংক্রমণের পরিসংখ্যানে পিছিয়ে নেই, অন্যান্য জেলাও। চতুর্থ স্থানে রয়েছে নদিয়া, আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫১২। হুগলিতে আক্রান্ত ৩ হাজার ৮৩, হাওড়ায় ২ হাজার ২২৮, ঝাড়গ্রামে ১ হাজার ৫১০
১ হাজার ৬৬৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে মালদায়। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ১ হাজার ৬১৪। এবং পশ্চিম মেদিনীপুরে ১ হাজার ২২৫। চিকিৎসক রাহুল জৈনের মতে, 'জ্বর হলে প্রথম দিনেই পরীক্ষা করাতে হবে। বাড়িতে থাকলে প্লেটলেট, পিসিবি, লিভার ফাংশন টেস্ট রোজ করাতে হবে। পেটব্যাথা, মাথা ঘোরানো, বমি হলে হাসপাতালে নিয়ে যেতে হবে।' এছাড়াও ডেঙ্গি ছড়িয়েছে পশ্চিম বর্ধমান(১ হাজার), ডায়মণ্ডহারবার (৮৬১), পূর্ব বর্ধমান (৭৬৪), বাঁকুড়া (৪৪৭), পূর্ব মেদিনীপুর (৪১৯), নন্দীগ্রাম (১৯৫) ও পুরুলিয়ায় (২০৮)। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শ, সতর্ক ও সচেতন থাকার। জ্বর হলেই পরীক্ষা করাতে হবে ডেঙ্গি। মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ।

 

আরও পড়ুন:টাকা না দেওয়াতেই দেওয়াল ধসে মৃত্যু, রক্ত BJP-র হাতে, গিরিরাজকে গ্রেফতারের দাবি অভিষেকের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Agnimitra On JU : 'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget