এক্সপ্লোর

'তৃণমূলে প্রত্যাবর্তনের সময় মানসিক অবস্থা ঠিক ছিল না' TMC সম্পর্কে বিস্ফোরক মুকুল

TMC তে প্রত্যাবর্তনের প্রসঙ্গে মুকুল বললেন, 'কয়েক ঘণ্টার জন্য একটা ঘটনা ঘটেছিল। আত্মীয় বিয়োগে মানসিক চাপে ছিলাম'

নয়া দিল্লি : মঙ্গলবার থেকেই মুকুল রায়কে ( Mukul Roy )  নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি ( West Bengal Politics ) । প্রথমে দিল্লি বিমানবন্দরে মুকুলের ভাইরাল ভিডিও ( Viral Video ) । তারপর ছেলে শুভ্রাংশুর সাংবাদিক বৈঠক। তারপর দিল্লিতে মুকুলের মুখ খোলা। পরপর ঘটনায় তুলকালাম বঙ্গ রাজনীতিতে। তাহলে পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে মুকুলের ? মুকুলের ডেস্টিনেশন কি বিজেপি ? তাহলে তৃণমূলে ফিরেছিলেন কেন ? এই প্রশ্নগুলো যখন রাজনীতির অন্দরমহলে ঘুরপাক খাচ্ছে, তখনই এবিপি আনন্দের ক্যামেরায় বিস্ফোরক মুকুল রায়। বললেন, 'তৃণমূলে প্রত্যাবর্তনের সময় মানসিক অবস্থা ঠিক ছিল না'। 

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, 'এখন সম্পূর্ণ ভাবে সুস্থ আছি।' TMC তে প্রত্যাবর্তনের প্রসঙ্গে মুকুল বললেন, 'কয়েক ঘণ্টার জন্য একটা ঘটনা ঘটেছিল। আত্মীয় বিয়োগে মানসিক চাপে ছিলাম'। সেই সঙ্গে প্রত্যয়ী কণ্ঠেই বললেন, 'বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, বিজেপিতেই থাকব। তৃণমূল আর সেই জায়গায় নেই'। মুকুল রায়কে প্রশ্ন করা হয়, তৃণমূল ভবনে গিয়ে যে যোগদান করলেন, সেটা কী হবে? তাতে তিনি বলেন, ' একটু সময়ের জন্য ঘটনা হয়েছিল, আমি সেই সময় কয়েক ঘণ্টার জন্যে...যাই হোক...দেখ, স্ত্রী তারপরে নিকট আত্মীয় বিয়োগ হলে যেমন একটা মানুষ স্থৈর্য হারিয়ে ফেলি, সেই সময়ের জন্য এটা হয়েছিল, এখন আর সেই জায়গা নেই। আমি বিজেপিতে ছিলাম, আছি, থাকব। ' 

'পঞ্চায়েত ভোটে পরিবর্তন চাইব'
এখানেই থেমে থাকেননি। বাংলার শাসকদলের প্রসঙ্গে বিস্ফোরক নেতা। বললেন , 'তৃণমূল যে কাজকর্ম করছে তা বাংলার পক্ষে ভাল নয়। একাধিক নেতা জেলে আছেন, এর খেসারত দিতে হবে'। সেই সঙ্গে বললেন, 'যে দুর্নীতি করেছে, তাঁকেই দায় নিতে হবে। পঞ্চায়েত ভোটে পরিবর্তন চাইব। বাংলায় অসহনীয় অবস্থা, পরিবর্তন চাইছি' দিল্লি সফরের দ্বিতীয় দিনে মন্তব্য কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের। 

'অমিত শাহ-জেপি নাড্ডার হাতে সুরক্ষিত বিজেপি'

তিনি আরও বলেন, 'অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। তবে শাহ বা জেপি নাড্ডা কারুর সঙ্গে সাক্ষাৎ হয়নি। অমিত শাহ-জেপি নাড্ডার হাতে সুরক্ষিত বিজেপি। ' দিল্লিতে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য মুকুল রায়ের।

সামনেই পঞ্চায়েত ভোট। আর তার আগেই এককালে তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতার মন্তব্য, পঞ্চায়েত ভোটে ভাল ফাইট দেবে বিজেপি। সেইসঙ্গে সব জল্পনা উড়িয়ে তিনি বললেন, স্বেচ্ছায় দিল্লিতে গিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন।  


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget