এক্সপ্লোর

Mukul Roy: মুকুল রায় বিজেপি-তেই রয়েছেন, জানিয়ে দিলেন বিমান, বিধায়ক পদ বাতিলের দাবি ফের খারিজ

Anti Defection Law:মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: বিজেপিতে-ই (BJP) আছেন মুকুল রায় (Mukul Roy), রায় দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।দীর্ঘ শুনানির পরে ফের জানিয়ে দিলেন অধ্যক্ষ। মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ করলেন। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার পর রায় পুনর্বিবেচনা করতে বলে হাইকোর্টের সুপারিশে ফের শুনানি হয়। তাতে দীর্ঘ শুনানির পরে মুকুলের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ হয়ে গেল। মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদনে বিধানসভায় ৫ দফায় শুনানি হয়েছে।

মুকুল বিজেপি-তেই রয়েছেন, জানিয়ে দিলেন স্পিকার

বুধবার বিধানসভায় বিমানের পক্ষেই এই মালার শুনানি হয়। সেখানে দুপক্ষের বক্তব্য শোনেন বিমান। শুভেন্দুর আইনজীবীরা জানান, মুকুল এই মুহূর্তে তৃণমূলে রয়েছেন। তাই দলত্যাগ আইনে তাঁর বিধায়ক পদ খারিজ হওয়া দরকার। যদিও মুকুলের আইনজীবীরা জানান, তিনি তৃণমূলে যোগই দেননি। সেই নিয়ে পাঁচ দফায় শুনানির পর মুকুল বিজেপি-তেই রয়েছেন বলে জানিয়ে দেন বিমান। তিনি জানান, এখানে দলত্যাগের কোনও ঘটনা ঘটেনি। তাই মুকুলের বিধায়ক পদ খারিজের কোনও প্রশ্ন নেই। স্পিকারের এই রায়ের পর শুভেন্দু এবং বিজেপি ফের হাইকোর্টের দ্বারস্থ হয় কিনা দেখার।

আরও পড়ুন: BJP: 'রাজ্য কার্যনির্বাহী বৈঠকে ডাক পাননি,' দিলীপ ঘনিষ্ঠ রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে অস্বস্তিতে বিজেপি

২০২১-এর বিধানসভা নির্বাচনের পর গত বছর ১১ জুন তৃণমূল ভবনে গিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল। মমতার উপস্থিতিতে অভিষেক তাঁকে গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন, এমন ছবি এবং ভিডিও-ও সামনে আসে। ওই মঞ্চে মুকুলপুত্র শুভ্রাংশুকও দেখা যায়। সেই সময়ই দলত্যাগ আইনে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি তোলে বিজেপি। এর পর বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয় মুকুলকে। সাধারণত বিরোধী শিবিরের নেতাকেই ওই পদে বসানো হয়। সরকার কোন খাতে কত টাকা খরচ করছে, এ সবের হিসেব রাখাই কাজ পিএসি চেয়ারম্যানের। 

মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে দীর্ঘ টানাপোড়েন

তাই তৃণমূলে যোগদানকারী মুকুলকে কোন যুক্তিতে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হল, প্রশ্ন তোলেন শুভেন্দু এবং রাজ্য বিজেপি-র নেতৃত্ব। কিন্তু মুকুল তৃণমূলে রয়েছেন, এমন কোনও লিখিত নথি পেশ করতে না পারায়, তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন খারিজ করে দেন বিমান। এর পর সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। কিন্তু সুপ্রিম কোর্ট মামলাটি কলকাতা হাই কোর্টে ফেরত পাঠায়। তার পর হাইকোর্টের তরফে সুপারিশে মামলার শুনানিতে মুকুলের বিধায়ক পদ বহাল রাখারই সিদ্ধান্ত জানান বিমান। এ দিন আগের সিদ্ধান্তই বহাল রাখলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget