এক্সপ্লোর

TMC-BJP Conflict: শিলিগুড়িতে ইভিএম কারচুপি করে ভোটে জিতেছে তৃণমূল, দাবি বিজেপি বিধায়কের

Municipal Election 2022 : আগামী রবিবার রাজ্যের ১০৮ পুরসভায় ভোট। তার আগে ফের ইভিএমে কারচুপির অভিযোগ ঘিরে সরগরম রাজনীতির ময়দান।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : শিলিগুড়িতে (Siliguri Municipality) ইভিএম (EVM) কারচুপি করে ভোটে জিতেছে তৃণমূল (TMC)। জলপাইগুড়িতে পুরভোটের (Jalpaiguri Municipality) প্রচারের গিয়ে এমনই দাবি করলেন বিজেপি (BJP) বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বিজেপিই ইভিএমে কারচুপি করে, পাল্টা দাবি তৃণমূলের। রবিবার জলপাইগুড়ি পুরসভায় ভোট। তার আগে ফের ইভিএমে কারচুপির অভিযোগ ঘিরে সরগরম রাজনীতির ময়দান। প্রসঙ্গত, এই প্রথমবার নিরঙ্কুশভাবে ভোটে জিতে শিলিগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূল।

রবিবারই ৪ পুরসভায় দলের হারের জন্য ইভিএম কারচুপির অভিযোগে সরব হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার বলেছিলেন, 'ম্যাক্সিমাম পুরসভাগুলোতে খুব সন্দেহজনক ভোট হচ্ছে। আসানসোল বিধাননগরে ভোট হয়নি। পুরনো ইভিএম মেশিন ব্যবহারে কারসাজি। অশোক ভট্টাচার্যের হারা সন্দেহজনক।' তারই কথার রেশ যেন পাওয়া গেল বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের গলায়। 

জলপাইগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রচার করেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক বিস্ফোরক দাবি তুলে বলেছেন, 'শিলিগুড়ির মতো এখানেও ইভিএম কারচুপি হবে,  কারচুপি করে গৌতম দেব ৩৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন।' প্রচারে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তিনি আরও বলেন, 'শাসক দল উন্নয়নের ঢাক পিটিয়ে যাচ্ছে সেই এগারো সাল থেকে, তৃণমূলের উন্নয়ন মানে, মস্তানি করা।'

বিজেপি বিধায়কের যে দাবি প্রসঙ্গে পাল্টা আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসকদল। জলপাইগুড়ির যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেছেন, 'ভাগ্যক্রমে জিতেছে। শিখার বাতি নিভে গেছে। অশোক বলছেন ফ্রি ফেয়ার ভোট হয়েছে। এসব কাজ বিজেপি করে, তৃণমূল করে। বিজেপি নাটক করছে।' সবমিলিয়ে আগামী রবিবার রাজ্যজুড়ে ১০৮ পুরসভা ভোটের আগে ফের একবার তরজা ইভিএম কারচুপি ঘিরে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগেও রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল ইভিএম কারচুপি প্রসঙ্গ ঘিরে। যে কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকেই অভিযোগ উঠলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছিল ।

 

আরও পড়ুন-দালালরাজ,সিন্ডিকেট বরদাস্ত নয়, শপথের আগে হুঁশিয়ারি শিলিগুড়ির ভাবী মেয়র গৌতম দেবের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget